রাজধানীতে বৃষ্টি, কমেছে তাপমাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৬, ১৭:৩১আপডেট : ২১ জুন ২০২৬, ১৭:৩৯

সারা দিনের ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর রবিবার (২১ জুন) বিকালে রাজধানীতে স্বস্তির বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমে আসায় নগরবাসী স্বস্তি পেলেও অফিস ছুটির সময়ে রাস্তায় বের হওয়া মানুষের ভোগান্তি বেড়েছে।

রবিবার (২১ জুন) বিকাল সাড়ে ৪টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। গ্রিন রোড, ধানমন্ডি, কলাবাগান, ফার্মগেট, বাংলামোটর, পান্থপথ, রাজাবাজারসহ বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।

বৃষ্টির কারণে অনেক সড়কে যানবাহনের গতি কমে যায়। অফিস শেষে ঘরে ফেরা কর্মজীবী মানুষ ও পথচারীদের অনেকেই বৃষ্টিতে আটকা পড়ে। বিভিন্ন এলাকায় যানজটও দেখা দেয়।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয় এবং অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
গুলশানে ককটেল বিস্ফোরণ: গ্রেফতার আরও ৯ আসামি কারাগারে
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘অতীতে মানুষ রাস্তার জন্য জমি দিতো, এখন সরকারি জমি দখল হয়’ 
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মানুষের মেরুদণ্ড কি আসলেই সোজা?
মানুষের মেরুদণ্ড কি আসলেই সোজা?
হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ
হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ
কেন্দ্রীয় কারাগারের দুই কারাবন্দির মৃত্যু
কেন্দ্রীয় কারাগারের দুই কারাবন্দির মৃত্যু
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত