ঢাকায় আজ দিনের তাপমাত্রা হালকা কমতে পারে, হতে পারে বৃষ্টি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ জুলাই ২০২৬, ০৭:৫০আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৭:৫০

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য আগামী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। অধিদফতরের তথ্যানুযায়ী, শনিবার (০৪ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

পূর্বাভাসে জানানো হয়েছে, আজ ঢাকা ও এর আশপাশের এলাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনার কারণে আজ দিনের তাপমাত্রা হালকা হ্রাস পেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার বায়ুর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। এর আগে গতকাল শুক্রবার এই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

আজ সন্ধ্যায় রাজধানী ঢাকায় সূর্যাস্ত হবে ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল রবিবার ভোর ৫টা ১৬ মিনিটে সূর্যোদয় হবে। 

/এসটি/ 
সম্পর্কিত
‘অতীতে মানুষ রাস্তার জন্য জমি দিতো, এখন সরকারি জমি দখল হয়’ 
ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা ও গ্রাহকদের পাল্টাপাল্টি অবস্থান
নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়া আরও ৪০ জন গ্রেফতার
সর্বশেষ খবর
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ 
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ 
জয়সলমেরের রাজকীয়তায় কারিনা, ঋতু কুমারের কুতুরে মুগ্ধতা
জয়সলমেরের রাজকীয়তায় কারিনা, ঋতু কুমারের কুতুরে মুগ্ধতা
৪১ বছরে দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন মাহিরা খান
৪১ বছরে দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন মাহিরা খান
রাশিয়ার হামলায় ঘর হারালেন টেনিস তারকা, টিকে রইলো যে তোয়ালে
রাশিয়ার হামলায় ঘর হারালেন টেনিস তারকা, টিকে রইলো যে তোয়ালে
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন