আজ বৃষ্টি হতে পারে ঢাকায়, কেমন কাটবে সরাদিন?

আবহাওয়া ডেস্ক
১৯ আগস্ট ২০২৬, ০৭:৩৪আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৭:৩৪

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। 

আজ সন্ধ্যা ৬টার পর থেকে সারাদেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

আজ সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূবার্ভাসে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

/আইএএম/
সম্পর্কিত
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা 
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ চতুর্থ
ঢাকাসহ ১৩ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সংকেত 
সর্বশেষ খবর
৩ ডিসি এবং ১ বিভাগীয় কমিশনার প্রত্যাহার
৩ ডিসি এবং ১ বিভাগীয় কমিশনার প্রত্যাহার
অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা  
অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা  
ভ্রমণের তালিকায় নতুন গন্তব্য বিদেশি ফার্মেসি, লক্ষ্য সানস্ক্রিন
ভ্রমণের তালিকায় নতুন গন্তব্য বিদেশি ফার্মেসি, লক্ষ্য সানস্ক্রিন
কিশোরদের জন্য আলাদা ‘চ্যাটজিপিটি’, থাকছে বাড়তি নিরাপত্তা ও নিয়ন্ত্রণ
কিশোরদের জন্য আলাদা ‘চ্যাটজিপিটি’, থাকছে বাড়তি নিরাপত্তা ও নিয়ন্ত্রণ
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা