ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ আগস্ট ২০২৬, ০৭:২১আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৭:২১

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। তবে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

রবিবার (২৩ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র। 

পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। এর আগে গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৭ মিনিটে। 

/এসটি/ 
সম্পর্কিত
ঢাকায় প্রধানত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, কমতে পারে দিনের তাপমাত্রা 
আজ সারাদিন থাকতে পারে আকাশের মুখ ভার
দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান শীর্ষ দশের বাইরে 
সর্বশেষ খবর
যেখানে আজও বেঁচে আছে হাছন রাজার স্মৃতি
যেখানে আজও বেঁচে আছে হাছন রাজার স্মৃতি
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
এক বছর বিনামূল্যে গুগল এআই প্লাস, সুবিধা পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও
এক বছর বিনামূল্যে গুগল এআই প্লাস, সুবিধা পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরাও
নারকেল দিয়ে ছোলার ডাল
নারকেল দিয়ে ছোলার ডাল
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’