বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে মালয়েশিয়ার কুচিং, ঢাকার অবস্থান কত?  

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২৫ আগস্ট ২০২৬, ০৯:২০আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৯:২০

বায়ুদূষণের তালিকায় বিশ্বের মেগাসিটিগুলোর মধ্যে আবার শীর্ষ সারিতে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টা ৭ মিনিটের বৈশ্বিক বায়ুমানসূচকের (একিউআই) র‌্যাঙ্কিং অনুযায়ী, ১২২ একিউআই স্কোর নিয়ে দূষিত বায়ুর তালিকায় বিশ্বে ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে ঢাকা। 

সকাল ৮টা থেকে ৯টার তথ্য অনুযায়ী প্রস্তুতকৃত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থার এই তালিকায় ১৮৮ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। ১৭৬ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দেশটির আরেক বড় শহর কুয়ালালামপুর।

তালিকায় ১৬৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। ১৬০ ও ১৫৬ স্কোর নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে অবস্থান করছে পাকিস্তানের লাহোর এবং উগান্ডার রাজধানী কাম্পালা।

সাধারণত একিউআই স্কোর ১০১ থেকে ১৫০-এর মধ্যে থাকলে সেই বাতাসকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এই পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টের রোগীদের বাইরে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়ে থাকে।

শীর্ষ ১০-এর তালিকায় থাকা অন্যান্য শহরগুলোর মধ্যে ৭ম স্থানে চিলির সান্তিয়াগো (১১৯), ৮ম স্থানে কঙ্গোর কিনশাসা (১১৭), ৯ম স্থানে দুবাই (১১৭) এবং ১০ম স্থানে সৌদি আরবের রাজধানী রিয়াদ (১১৫) অবস্থান করছে।

/এসটি/ 
সম্পর্কিত
দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত 
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা ও তার সহযোগী গ্রেফতার
সর্বশেষ খবর
শহুরে কোলাহল ছেড়ে সুইডেনের বনের মাঝে অফ-গ্রিড ছুটি
শহুরে কোলাহল ছেড়ে সুইডেনের বনের মাঝে অফ-গ্রিড ছুটি
থামেনি অনুপ্রবেশ: রোহিঙ্গা ক্যাম্পে ৩১০ হত্যা, উদ্বেগে স্থানীয়রা
থামেনি অনুপ্রবেশ: রোহিঙ্গা ক্যাম্পে ৩১০ হত্যা, উদ্বেগে স্থানীয়রা
২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘চিন্তা করো না আগামী, আমি তোমার সঙ্গে ছিলাম, আছি, থাকবো’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ