সকাল থেকেই মেঘলা আকাশ, সারাদিন কেমন থাকবে আবহাওয়া?

বাংলা ট্রিবিউন ডেস্ক  
২৮ আগস্ট ২০২৬, ০৭:১৫আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৭:১৫

সকাল থেকেই ঢাকার আকাশ মেঘে ঢাকা। মাঝে মাঝে হালকা বাতাসও বইছে। এমন আবহাওয়ার মধ্যেই শুক্রবার (২৮ আগস্ট) ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

অর্থাৎ ঢাকায় শুক্রবার সকাল থেকে আকাশ মেঘলা থাকার পাশাপাশি দিনের বিভিন্ন সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়াও হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল।

সারাদেশে বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

শুক্রবার সন্ধ্যার পরও বৃষ্টির সম্ভাবনা

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের কোথাও কোথাও এ সময়ও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এ সময়ও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর বলছে, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

/এম/
সম্পর্কিত
বিশ্ব বায়ুমান সূচকে ১৮ নম্বরে ঢাকা, বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু কঙ্গোর কিনশাসায়
বৃষ্টির মেঘ কাটছে না, আগামী কদিনের আবহাওয়া কেমন যাবে?
বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ১১২ স্কোর নিয়ে বিশ্বে ১২ নম্বরে ঢাকা 
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে দারুণ মাংসের শুঁটকির ঝাল ঝাল পদ
ভাতের সঙ্গে জমবে দারুণ মাংসের শুঁটকির ঝাল ঝাল পদ
সীমান্তে প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে 
সীমান্তে প্রতিমাসে একজন করে মারা যায় গুলিতে 
ম্যানচেস্টার সিটি কেন হৃদয় জিতেছে, জানালেন রাচিন
ম্যানচেস্টার সিটি কেন হৃদয় জিতেছে, জানালেন রাচিন
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’