বায়ুদূষণে বিশ্বজুড়ে ষষ্ঠ স্থানে ঢাকা, শীর্ষে কুচিং

আবহাওয়া ডেস্ক 
০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি সংস্থা আইকিউএয়ার-এর সর্বশেষ রিয়েল-টাইম তথ্যানুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় যৌথভাবে ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩৫ মিনিটে ১৫৭ একিউআই স্কোর নিয়ে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

তালিকায় দেখা যায়, যুক্তরাষ্ট্রের বায়ুমান সূচক অনুযায়ী ২৪৯ স্কোর নিয়ে বিশ্বের শীর্ষ দূষিত বাতাসের শহরের তালিকার এক নম্বরে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। ২৩২ স্কোর নিয়ে কঙ্গোর রাজধানী কিনশাসা দ্বিতীয় এবং ১৭৭ স্কোর নিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুর তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় ১৭০ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভিয়েতনামের হ্যানয় এবং ১৬৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। অপরদিকে ১৫৭ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার সঙ্গে যৌথভাবে ৬ষ্ঠ স্থানে রয়েছে ঢাকা।

পরবর্তী স্থানগুলোতে রয়েছে ভারতের দিল্লি (১৫৫), কলকাতা (১৫০) এবং ইন্দোনেশিয়ার মেদান (১২৭)।

বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অহেতুক বাইরে বের না হওয়া এবং জরুরি প্রয়োজনে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য ও পরিবেশ বিশেষজ্ঞরা। 

/এসটি/ 
সম্পর্কিত
অটোরিকশার পেছনে হর্নের মিছিল, অতিষ্ঠ নগরবাসী
দেশের বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি
ত্রিভূজ প্রেমের বলি সিফাত, দুই আসামি গ্রেফতারের পর চঞ্চল্যকর তথ্য 
সর্বশেষ খবর
কুড়িগ্রামে যে কারণে সার নিয়ে ‘হাহাকার’
কুড়িগ্রামে যে কারণে সার নিয়ে ‘হাহাকার’
জাপানের বিপক্ষে কেন ক্রিকেট ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন ভারত? 
জাপানের বিপক্ষে কেন ক্রিকেট ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন ভারত? 
মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কায় ঊর্ধ্বমুখী তেলের দাম
মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কায় ঊর্ধ্বমুখী তেলের দাম
শিশু হঠাৎ খেতে চাইছে না? জিভে সাদা দাগ দেখলে সতর্ক
শিশু হঠাৎ খেতে চাইছে না? জিভে সাদা দাগ দেখলে সতর্ক
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ