বৃষ্টিতে ভিজলো ছুটির দিনের সকাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ অক্টোবর ২০২৬, ১০:৫১ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৭

আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। বৃষ্টিতে ভিজলো রাজধানী। সকাল পৌনে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজধানীর ফার্মগেট ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। 

আজ সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ০৮-১২ কি.মি বেগে বয়ে যেতে পারে বাতাস। রাতের তাপমাত্রা অপরিবতীর্ত থাকতে পারে।

আবহাওয়া অফিস সারা দেশের আবহাওয়ার জন্য দেওয়া পূর্বাভাসে বলেছে, আজ সকাল ৯টা থেকে সিলেট বিভাগের অনেক জায়গায়; খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

/আইএএম/
সম্পর্কিত
আজ যেমন থাকবে আবহাওয়া
বাংলামোটরে চাঁদার দাবিতে উত্তেজনা, মাথায় আঘাতের পর ফাঁকা গুলি
ট্রেন থেকে ফেলে দেওয়া সেই যুবকের মৃত্যু, মিললো পরিচয়
সর্বশেষ খবর
টানা ৪ ঘণ্টা অভিযানে সালমান মুক্তাদিরের শশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা
টানা ৪ ঘণ্টা অভিযানে সালমান মুক্তাদিরের শশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা
যৌন নির্যাতনের চেষ্টা, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা
যৌন নির্যাতনের চেষ্টা, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা
৮০ টাকার নিচে মিলছে না অধিকাংশ সবজি
৮০ টাকার নিচে মিলছে না অধিকাংশ সবজি
ছিনতাইয়ের গল্পে চাপা আলোচিত হত্যাকাণ্ড, মন্ত্রীর ভাগনের রহস্য খুলতে ৩৫ বছর
ছিনতাইয়ের গল্পে চাপা আলোচিত হত্যাকাণ্ড, মন্ত্রীর ভাগনের রহস্য খুলতে ৩৫ বছর
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
পিরামিড দেখতে বিদেশ নয়, ছুটে যান নারায়ণগঞ্জে
পিরামিড দেখতে বিদেশ নয়, ছুটে যান নারায়ণগঞ্জে