৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস, ৭২ ঘণ্টার মধ্যেই বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ অক্টোবর ২০২৬, ২১:২২ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ২১:২২

ঢাকা,  রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘন্টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ সময়ে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।  

আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, এই সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আগামী ৭২ ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।

আজ সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬২ শতাংশ। বাতাসের গতি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ৫টা ৫২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে। 

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায়। এসময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস খুলনায় ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস।

/এএস/ 
সম্পর্কিত
আজ বৃষ্টির সম্ভাবনা কম, কেমন থাকবে তাপমাত্রা?
ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হতে পারে আজ
তিনটি ভূমিকম্পে কাঁপলো দেশের বিভিন্ন অঞ্চল
সর্বশেষ খবর
চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে নয়, বাতিলের দাবি
চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে নয়, বাতিলের দাবি
পদ্মা ব্যাংক বন্ধের সিদ্ধান্ত হয়নি: বাংলাদেশ ব্যাংক
পদ্মা ব্যাংক বন্ধের সিদ্ধান্ত হয়নি: বাংলাদেশ ব্যাংক
রুটি চুরির অভিযোগে ছিন্নমূল শিশুকে মারধর, নিরাপত্তাকর্মী আটক
রুটি চুরির অভিযোগে ছিন্নমূল শিশুকে মারধর, নিরাপত্তাকর্মী আটক
১০০ যুদ্ধবিমান দিয়ে হুথিদের ওপর হামলা সৌদি জোটের
১০০ যুদ্ধবিমান দিয়ে হুথিদের ওপর হামলা সৌদি জোটের
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত
আইএমএফের নতুন ঋণ পেতে বাংলাদেশের সামনে ৪ কঠিন শর্ত