দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা নেই

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২১ নভেম্বর ২০২৬, ১৫:২৭ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৫:২৭

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত দুদিন ধরে উপকূলীয় এলাকাসহ সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আজ কোনও কোনও এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে দেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই। 

আজ শনিবার দুপুরে আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তা বলা হয়, সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।   চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।   উপকূলে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আগামীকাল সকাল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।  

এদিকে আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে ।
পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি.মি. বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় (১-৩)০ সে. বৃদ্ধি পেতে পারে।

এদিকে আজ সকাল ৯টা থেকে সারা দেশের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মন সিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবতির্ত থাকতে পারে। 

/আইএএম/
সম্পর্কিত
সেন্টমার্টিনে আটকা দেড় হাজার পর্যটক, ট্রলারে ফিরছেন ৩৫০ জন
ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন, বজ্রবৃষ্টির আভাস
দুপুরেই যেন সন্ধ্যা নেমে এলো রাজধানীতে
সর্বশেষ খবর
নারী সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প, বললেন ‘আপনার পেছনের সারিতে বসা উচিত’
নারী সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প, বললেন ‘আপনার পেছনের সারিতে বসা উচিত’
ঝিনাইদহে গভীর রাতে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন
ঝিনাইদহে গভীর রাতে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন
পাগলা মসজিদে ৩ ঘণ্টায় গণনা হলো ১০ কোটি টাকা, মিললো স্বর্ণের চামচ-বাটি
পাগলা মসজিদে ৩ ঘণ্টায় গণনা হলো ১০ কোটি টাকা, মিললো স্বর্ণের চামচ-বাটি
সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে অনড় ইরান, তবু ন্যায্য সমাধানের আশা
সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে অনড় ইরান, তবু ন্যায্য সমাধানের আশা
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
দুই ঘণ্টা পর সচল হলো ময়মনসিংহ-জামালপুর রেলপথ
দুই ঘণ্টা পর সচল হলো ময়মনসিংহ-জামালপুর রেলপথ