ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা, হতে পারে হালকা বৃষ্টি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৯

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া দফতর জানায়, আজ ঢাকা ও আশেপাশের এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এর ফলে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। তবে এ সময়ে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস এবং একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে এবং আগামীকাল রবিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৪ মিনিটে।

/এসটি/ 
সম্পর্কিত
৭.৭ মাত্রার শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠলো পানামা, সুনামি সতর্কতা জারি
মৌসুমি বায়ুর বিদায়বেলায়ও বৃষ্টির আভাস
ডিসেম্বরে চূড়ায় উঠবে এল নিনো: ১৯৫০ সালের পর সবচেয়ে শক্তিশালী হওয়ার আশঙ্কা
সর্বশেষ খবর
নাটোরের চলনবিল জাদুঘর: এক জায়গায় ইতিহাস-ঐতিহ্য আর বিলাঞ্চলের জীবন
নাটোরের চলনবিল জাদুঘর: এক জায়গায় ইতিহাস-ঐতিহ্য আর বিলাঞ্চলের জীবন
গুড়ের মিষ্টি স্বাদে ঘরেই বানান চিড়া মুগ ক্ষীর
গুড়ের মিষ্টি স্বাদে ঘরেই বানান চিড়া মুগ ক্ষীর
বাড়ছে শিশুদের মানসিক ট্রমা, করণীয় কি?
বাড়ছে শিশুদের মানসিক ট্রমা, করণীয় কি?
দোকানে দোকানে সার, কৃষক বলছে ‘পাচ্ছি না’
দোকানে দোকানে সার, কৃষক বলছে ‘পাচ্ছি না’
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক