গুড়ের মিষ্টি স্বাদে ঘরেই বানান চিড়া মুগ ক্ষীর

জীবনযাপন ডেস্ক
১০ অক্টোবর ২০২৬, ০৮:১৫ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৫

ক্ষীর মানেই চিরচেনা চাল আর দুধের মিষ্টি নয়। একটু ভিন্ন স্বাদের কিছু খেতে চাইলে চিড়া ও মুগ ডাল দিয়েও তৈরি করতে পারেন দারুণ সুস্বাদু ক্ষীর। গুড়ের মিষ্টতা, ভাজা বাদাম ও কিশমিশের স্বাদে এই পদটি হতে পারে মিষ্টিমুখের জন্য একেবারে অন্যরকম আয়োজন।

উপকরণ
ঘি ২ টেবিল চামচ, কুচোনো নারকেল ২ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, কাজু ২ টেবিল চামচ, মোটা চিড়া ১ কাপ, মুগ ডাল আধা কাপ, দুধ ১ লিটার, গুড় গুঁড়ো ১ কাপ এবং এলাচ গুঁড়ো আধা চা চামচ।

প্রণালি
প্রথমে একটি বড় কড়াইয়ে ঘি গরম করে নারকেল কুচি, কিশমিশ ও কাজু হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন। একই কড়াইয়ে মোটা চিড়া দিয়ে কম আঁচে ভাজুন। চিড়া মচমচে ও সুগন্ধি হয়ে এলে নামিয়ে রাখুন।

মুগ ডাল অন্তত ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন। এরপর এক চা চামচ ঘিতে ডাল হালকা ভেজে নিন। সুন্দর গন্ধ বের হলে দুধ ঢেলে কম আঁচে রান্না করুন। প্রায় ১০ মিনিট পর ডাল সেদ্ধ হয়ে এলে ভাজা চিড়া দিয়ে আরও ৫ মিনিট রান্না করুন। চিড়া নরম হয়ে ক্ষীর ঘন ও ক্রিমি হয়ে এলে চুলা বন্ধ করে দিন।

এবার গুড় গুঁড়ো, এলাচ গুঁড়ো এবং ভেজে রাখা নারকেল, কিশমিশ ও কাজু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। গুড় দেওয়ার পর আর চুলায় বসাবেন না, এতে দুধ কেটে যেতে পারে। কিছুক্ষণ রেখে গরম কিংবা ঠান্ডা দুইভাবেই পরিবেশন করা যায়।

রেসিপির টিপস

মুগ ডাল আগে থেকে ভিজিয়ে রাখলে দ্রুত সেদ্ধ হবে। চিড়া ভাজার সময় আঁচ কম রাখুন, না হলে পুড়ে তেতো হয়ে যেতে পারে। গুড় মেশানোর আগে অবশ্যই চুলা বন্ধ করে নিন। আর এই ক্ষীর তৈরিতে মোটা চিড়া ব্যবহার করলে এর স্বাদ ও গঠন দুটোই ভালো হবে।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফেসবুক-ইনস্টাগ্রামে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করলো মেটা
ফেসবুক-ইনস্টাগ্রামে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করলো মেটা
‘নীরব মহামারি’ মানসিক স্বাস্থ্যের প্রকৃত চিত্র কেউ জানে না
‘নীরব মহামারি’ মানসিক স্বাস্থ্যের প্রকৃত চিত্র কেউ জানে না
মেসির ম্যাচ ঘিরে বাণিজ্য, লাভের ভাগ পায়নি আফ্রিকার দল?
মেসির ম্যাচ ঘিরে বাণিজ্য, লাভের ভাগ পায়নি আফ্রিকার দল?
বিরতি ভেঙে ফিরছেন বিপাশা, ভাইরাল ভিডিও নিয়ে জানালেন ক্ষোভ
বিরতি ভেঙে ফিরছেন বিপাশা, ভাইরাল ভিডিও নিয়ে জানালেন ক্ষোভ
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক