ঢাকা ও আশপাশের আবহাওয়া আজ শুষ্ক থাকতে পারে, বাড়তে পারে তাপমাত্রা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৪

রবিবার (১ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। 

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৬ মিনিটে। 

/এসটি/ 
সম্পর্কিত
ঘূর্ণিঝড় অর্ণবের পর সাগরে সৃষ্টি হলো আরেক নিম্নচাপ, ৪ বন্দরে সতর্কতা
ঢাকায় আজ আবহাওয়া প্রধানত শুষ্ক ও আংশিক মেঘলা, বৃষ্টির সম্ভাবনা কতটা
সাপ্তাহিক ছুটির দিনে ৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
সর্বশেষ খবর
চিজ-কাজুর মশলায় অতুলনীয় চিকেন মালাই কাবাব
চিজ-কাজুর মশলায় অতুলনীয় চিকেন মালাই কাবাব
রাজধানীর ফার্মেসিতে স্যালাইনের আকাল 
রাজধানীর ফার্মেসিতে স্যালাইনের আকাল 
ব্যালন ডি’অরের আদলে আইসিসি অ্যাওয়ার্ড
ব্যালন ডি’অরের আদলে আইসিসি অ্যাওয়ার্ড
প্লেব্যাক থেকে বিরতীর পর নতুন গানে অরিজিৎ
প্লেব্যাক থেকে বিরতীর পর নতুন গানে অরিজিৎ
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি