আজ সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তাপমাত্রা কমার পূর্বাভাস

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৭

সারা দেশে আকাশ আংশিক মেঘলা এবং রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ শুক্রবারে (৬ নভেম্বর) পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদফতরের সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়া অধিদফতরের পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল শনিবার (৭ নভেম্বর) সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিনও রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রবিবার (৮ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (৯ নভেম্বর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষণ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের পর্যবেক্ষণাগারগুলোতে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

/ইউএস/
সম্পর্কিত
‘বাপের রাস্তা’: ঢাকার সড়ক বিশৃঙ্খলার এক ডিজিটাল প্রতিচ্ছবি
সকালে আবার আন্দোলনের ঘোষণা দিয়ে হলে ফিরলেন হোম ইকোনমিকসের শিক্ষার্থীরা
মধ্যরাতে সড়কে হোম ইকোনমিকসের ছাত্রীরা
সর্বশেষ খবর
স্বাদবদলে পেঁয়াজ-রসুন ছাড়াই বানিয়ে ফেলুন নিরামিষ ফুলকপির ভাপা
স্বাদবদলে পেঁয়াজ-রসুন ছাড়াই বানিয়ে ফেলুন নিরামিষ ফুলকপির ভাপা
স্পোর্টিং থেকে আল নাসর, যেভাবে কিংবদন্তি হয়ে উঠলেন রোনালদো
স্পোর্টিং থেকে আল নাসর, যেভাবে কিংবদন্তি হয়ে উঠলেন রোনালদো
‘বাপের রাস্তা’: ঢাকার সড়ক বিশৃঙ্খলার এক ডিজিটাল প্রতিচ্ছবি
‘বাপের রাস্তা’: ঢাকার সড়ক বিশৃঙ্খলার এক ডিজিটাল প্রতিচ্ছবি
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
প্রতিদ্বন্দ্বী নাকি সহকর্মী, একসঙ্গে কয়টি সিনেমা করেছেন মৌসুমী-শাবনূর
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিচ্ছেন গাজীপুরের গার্মেন্টস শ্রমিকরা
শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিচ্ছেন গাজীপুরের গার্মেন্টস শ্রমিকরা