বায়ুদূষণে আজ এক নম্বরে ঢাকা, বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫২ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫২

শীতের আবহ বাড়ার সঙ্গে সঙ্গে চরম অবনতি ঘটেছে ঢাকার বায়ুমানের। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার-এর লাইভ র‍্যাংকিং অনুযায়ী, ৩৩৬ একিউআই স্কোর নিয়ে বিশ্বের প্রধান দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে সংগৃহীত তথ্য অনুযায়ী, ঢাকার বাতাসের মান বর্তমানে ‘ঝুঁকিপূর্ণ’ বা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে অবস্থান করছে, যা নগরবাসীর স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।  

আইকিউএয়ার-এর সর্বশেষ র‍্যাংকিং বিশ্লেষণে দেখা গেছে, দক্ষিণ এশিয়ার শহরগুলোতেই বায়ুদূষণের মাত্রা সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। তালিকার শীর্ষ দশটি শহর হলো— ১. ঢাকা, বাংলাদেশ: ৩৩৬ স্কোর (ঝুঁকিপূর্ণ) ২. কলকাতা, ভারত: ২৬৬ স্কোর (খুবই অস্বাস্থ্যকর) ৩. লাহোর, পাকিস্তান: ২১৯ স্কোর (খুবই অস্বাস্থ্যকর) ৪. কিনশাসা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র: ১৯৬ স্কোর (অস্বাস্থ্যকর) ৫. কাবুল, আফগানিস্তান: ১৮২ স্কোর (অস্বাস্থ্যকর) ৬. করাচি, পাকিস্তান: ১৭৭ স্কোর (অস্বাস্থ্যকর) ৭. মুম্বাই, ভারত: ১৭২ স্কোর (অস্বাস্থ্যকর) ৮. বাগদাদ, ইরাক: ১৬৬ স্কোর (অস্বাস্থ্যকর) ৯. দিল্লি, ভারত: ১৬২ স্কোর (অস্বাস্থ্যকর) ১০. বিশকেক, কিরগিজস্তান: ১৬১ স্কোর (অস্বাস্থ্যকর)। 

বৈশ্বিক বায়ুমান সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাস ‘ভালো’ বা স্বাস্থ্যকর ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ হলে তা সবার জন্যই ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এছাড়া ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বা দুর্যোগপূর্ণ পর্যায়ে পৌঁছে যায়— যা বর্তমানে ঢাকার ক্ষেত্রে দেখা যাচ্ছে।

এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগীদের ঘরের বাইরে বের না হওয়ার পাশাপাশি সাধারণ নাগরিকদের মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। 

/এসটি/ 
সম্পর্কিত
আজ হতে পারে বৃষ্টি, আরও কমবে তাপমাত্রা
রাজধানীর হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ৩
মিরপুরে বাসে আগুন
সর্বশেষ খবর
আর্জেন্টিনার জার্সিতে অভিষেকের অপেক্ষায় যে দুই তরুণ
আর্জেন্টিনার জার্সিতে অভিষেকের অপেক্ষায় যে দুই তরুণ
জনি ডেপের ‘এবেনেজার’, বাংলাদেশি টাকায় কত আয়
জনি ডেপের ‘এবেনেজার’, বাংলাদেশি টাকায় কত আয়
মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
৩ শতাংশের বেশি কমলো তেলের দাম
৩ শতাংশের বেশি কমলো তেলের দাম
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
কমলো জ্বালানি তেলের দাম
কমলো জ্বালানি তেলের দাম