আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে, কমতে পারে তাপমাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২৬, ০৮:০০ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০০

সারা দেশে আজ শুক্রবার (২৭ নভেম্বর) আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। একইসঙ্গে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় প্রকাশিত আগামী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। তবে রবিবার রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের কোনো পর্যবেক্ষণাগারে বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬১ শতাংশ। আজ ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ২১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে।

আবহাওয়া অধিদফতরের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী পাঁচ দিনের শুরুর দিকে তাপমাত্রা কমতে পারে।

/ইউএস/
সম্পর্কিত
রাতে কমতে পারে তাপমাত্রা, দিনের আবহাওয়া কেমন থাকবে?
২ ডিগ্রি পর্যন্ত কমবে রাতের তাপমাত্রা, দিনে কেমন থাকবে আবহাওয়া
শীতের শুরুতেই বাড়ছে বায়ুদূষণ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
সর্বশেষ খবর
ফিরে আসেন নারী কর্মী, দেশে এসে আরেক যুদ্ধ
ফিরে আসেন নারী কর্মী, দেশে এসে আরেক যুদ্ধ
শাহরুখ ‘কিং’, আরিয়ানের প্রেমিকা লারিসা আর কী বললেন
শাহরুখ ‘কিং’, আরিয়ানের প্রেমিকা লারিসা আর কী বললেন
রিয়াল মাদ্রিদকে নিয়ে পেরেজের ১০ বিলিয়ন ইউরোর প্ল্যান! 
রিয়াল মাদ্রিদকে নিয়ে পেরেজের ১০ বিলিয়ন ইউরোর প্ল্যান! 
অসময়ের বৃষ্টিতে ভুগছে গাজা, চরম ঝুঁকিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা
আল জাজিরার এক্সপ্লেইনার অসময়ের বৃষ্টিতে ভুগছে গাজা, চরম ঝুঁকিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড