শেষ হলো ইয়ুথ ক্যারিয়ার কনফারেন্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১৮আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩১

শেষ হলো ইয়ুথ ক্যারিয়ার কনফারেন্স ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের (ওয়াইসিবি) আয়োজনে শেষ হলো দিনব্যাপী ‘ইয়ুথ ক্যারিয়ার কনফারেন্স ২০১৭’। রাজধানীর খামারবাড়ী সংলগ্ন ডি এ ই অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকাসহ দেশের প্রায় ১০টি জেলা থেকে আগত  ৪০টি বিশ্ববিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই কনফারেন্সে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা বিভিন্ন পর্বে সিভি তৈরির নানা কৌশল, শিক্ষা জীবনে দক্ষতা বৃদ্ধির নানা দিক, যোগাযোগের দক্ষতা বৃদ্ধি, করপোরেট জগতের মানবসম্পদ বাছাইয়ের নানা দিক ও স্টার্ট আপের নানা বিষয়ে আলোচনা ও শিক্ষার্থীদের সরাসরি প্রশ্ন-উত্তর পর্বে অংশ নিয়েছেন।

কনফারেন্সের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ইয়ুথ ক্লাব অব বাংলাদেশের সাধারণ সম্পাদক এবং কনফারেন্স কনভেনার সানজিদা জামান। এরপর ক্যারিয়ারের বিভিন্ন দিক নির্দেশনা, দক্ষতা বৃদ্ধি, মানবসম্পদ বাছাইয়ের নানা কৌশলসহ মোট ১০টি পর্বে আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর ও দিক নির্দেশনা প্রদান করেন।

কনফারেন্সে আমন্ত্রিত অতিথিদের মধ্যে রাশেদ ইমাম, আল নাহিয়ান, নাট্য ব্যক্তিত্ব গাজী রাকায়েত, বিডিজবস ডটকম লিমিটেডের প্রোগ্রাম অ্যান্ড এক্টিভেশন এর সিনিয়র ম্যানেজার মোহাম্মদ আলি ফিরোজ, ফাউন্ডার অ্যান্ড সিইও নাভিদস কমেডি ক্লাববের নাভিদ মাহবুব, ঢাকা আহসানিয়া মিশনের কমিউনিকেশন অ্যান্ড পাবলিকরিলেশনের ডিরেক্টর কাজি আলি রেজা, হোপ ৮৭ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ রেজাউল করিম বাবু ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের এসোসিয়েট প্রফেসর ডা.এ এন এম শিবলি নোমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম