গাইবান্ধার গোবিন্দগঞ্জে নৈশকোচ-ট্রাক সংঘর্ষে নিহত চার, আহত ১৪

গাইবান্ধা প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৮, ০৭:৩৫আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ০৮:১১

মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাক গাইবান্ধার গোবিন্দগঞ্জে নৈশকোচের সঙ্গে বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই কোচ ও ট্রাক চালকসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া, শিশুসহ আহত হয়েছেন অন্তত ১৪ জন।
রবিবার (২২ এপ্রিল) ভোর রাতে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার পান্থপাড়ায় বকচর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাস পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ভিএস পরিবহন নামের একটি নৈশকোচ পঞ্চগড় যাচ্ছিল। কোচটি পান্থপাড়ার বকচর এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কোচ ও ট্রাক চালকসহ চারজন নিহত হন। এছাড়া, একই ঘটনায় শিশু ও নারীসহ আহত হয়েছেন ১৪ জন। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত ট্রাক গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে শিশু ও নারী রয়েছে। তাদের মধ্যে দুই-তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নামও পরিচয় জানা যায়নি।  প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে ট্রাক চালকের ঘুমকে দায়ী করেন তিনি।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে