বন্যার্তদের সহায়তায় চলচ্চিত্র প্রদর্শনী

জুবলী রহমত
১৯ জুন ২০২২, ১৫:৫৭ আপডেট : ১৯ জুন ২০২২, ১৫:৫৯

বন্যার্তদের সহায়তায় চলচ্চিত্র প্রদর্শনী

সারাদেশে ক্রমবর্ধমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এর উদ্যোগে টিএসসি প্রাঙ্গণে আয়োজিত হচ্ছে 'ফিল্ম ফর ফ্লাড ভিক্টিমস।' দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর প্রথম দিন শুরু হচ্ছে আজ। প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই ব্যয় করা হবে বন্যার্তদের সহযোগিতায়।

আজ রবিবার (১৯ জুন) আয়োজনের প্রথম দিনে প্রদর্শিত হতে যাচ্ছে এহতেশাম পরিচালিত পিচ ঢালা পথ, মালেক আফসারী পরিচালিত এই ঘর, এই সংসার, হুমায়ূন আহমেদ পরিচালিত ঘেটুপুত্র কমলা ও গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত মনপুরা।

আগামীকাল ২০ জুন সকাল ১০টায় গৌতম ঘোষ পরিচালিত পদ্মা নদীর মাঝি, দুপুর সাড়ে ১২টায় বাসু চট্টোপাধ্যায় পরিচালিত হঠাৎ বৃষ্টি, বিকাল সাড়ে ৩টায় ইমতিয়াজ আহমেদ বিজন পরিচালিত মাটির প্রজার দেশে এবং সন্ধ্যা ৬টায় আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত লাইভ ফ্রম ঢাকা প্রদর্শিত হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের তথ্য ও যোগাযোগ সম্পাদক শুভ্র দাস বলেন, 'বন্যার্তদের ত্রাণ বিতরণের জন্য অর্থ সংগ্রহ করতেই আমরা এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি। প্রদর্শনীতে মোট ৮টি বাংলা সিনেমা দেখানো হবে। প্রতিটি টিকিট বিক্রি হচ্ছে ১০০ টাকায়। টিকিট বিক্রির পুরো টাকাই বন্যাদুর্গতদের জন্য দেওয়া হবে।' 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘেরাওয়ের পর পদত্যাগ, রামেবির উপাচার্যের দাবি ‘জোর করে সই নেওয়া হয়েছে’
ঘেরাওয়ের পর পদত্যাগ, রামেবির উপাচার্যের দাবি ‘জোর করে সই নেওয়া হয়েছে’
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
ব্যস্ত দিন কাটছে প্রতিমা শিল্পীদের
ব্যস্ত দিন কাটছে প্রতিমা শিল্পীদের
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই