কুইন্স অ্যাওয়ার্ড পাচ্ছেন ‘ওসামা নূর’

তারুণ্য ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৫, ১৮:৩২আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৮:৫৯
image

OSAMA BIN NOOR

মানুষের জীবন মান উন্নয়নে দীর্ঘস্থায়ী ভূমিকা রাখায় ২০১৬ সালের ‘দ্য কুইন্স ইয়াং লিডারস’ অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশের ওসামা বিন নূর। দেশের তরুণ সমাজের জীবন পরিবর্তন বিষয়ক উদ্যোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে। মঙ্গলবার সংগঠনটি থেকে পাঠানো এক ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

২০১৬ সালে কমনওলেথ সদস্য রাষ্ট্রগুলোর আরো ৬০ তরুণ উদ্যোক্তার সঙ্গে ওসামার হাতে তুলে দেওয়া হবে এ সম্মাননা।

ওসামা ভলেন্টিয়ার অব বাংলাদেশ এর সম্পদ সমন্বয়ক হিসেবে ঢাকায় কর্মরত। এছাড়া, কিশোরদের জন্য ‘তিন টেক্কা’ নামের একটি রেডিও অনুষ্ঠান সঞ্চালনা করে থাকেন।

OSAMA BIN NOOR 2

এ বিষয়ে ওসামা বলেন,‘দেশে অনেক তরুণ অসচেতনতাবশত নিজের জীবন মান পরিবর্তনে উপযোগী উদ্যোগটি গ্রহণ করতে পারে না। এ অবস্থায় আমরা বিভিন্ন দেশের সরকার,এনজিও, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাওয়া নির্দেশনা তুলে ধরি, যেখানে একসঙ্গে ৫০ হাজার তরুণ একসঙ্গে কাজ করছে। আমি কুইন্স ইয়াং লিডারস প্রোগামের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি।’

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের সীংহাসনে আহরণের হীরক জয়ন্তী উপলক্ষে ২০১৪ সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়। কমনওলেথ রাষ্ট্রগুলোর মধ্য থেকে প্রতি বছর ৬০ তরুণ নেতাকে সমাজের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখায় স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়।

/এআই /এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি