দামুড়হুদায় শিশুসহ ৪ জনকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৭ জুন ২০১৬, ০০:২০আপডেট : ১৭ জুন ২০১৬, ০০:৪৮
image

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুরে বসতবাড়ির রাস্তায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে শিশুসহ ৪ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গত বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত বুধবার বিকালে বকুলের বাড়ি থেকে বের হওয়ার রাস্তার জমিতে বেড়া দিয়ে ঘিরে দেয় তার ভাই মুকুল। এরপর বকুলের ছেলে তোতা ও তার পরিবারের লোকজন বেড়া তুলে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মুকুলসহ ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে বকুলের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ব্যাপক ভাংচুর করে বকুলের স্ত্রী হাসিনা খাতুন (৪৫), ছেলে তোতা (৩২), তোতার স্ত্রী নুরজাহান (২৬) ও শিশু কন্যা কেয়াকে (৯) কুপিয়ে জখম করে। আহতদেরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ জিয়াউল হক জানান, তিনি ঘটনা শুনেছেন। কেউ অভিযোগ করলে  আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:

যশোরে নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে
সাতক্ষীরায় র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

কুলাউড়ায় মায়া হরিণ আটক

/এসএনএইচ/
আপ - /এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
রুশ হামলায় দুই মাসে ইউক্রেনের ১ কোটি ৩০ লাখ বই ধ্বংস
রুশ হামলায় দুই মাসে ইউক্রেনের ১ কোটি ৩০ লাখ বই ধ্বংস
ছেলেকে না পেয়ে বাবাকে গ্রেফতার দেখানোর ঘটনায় আসকের নিন্দা
ছেলেকে না পেয়ে বাবাকে গ্রেফতার দেখানোর ঘটনায় আসকের নিন্দা
সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের হাইকোর্টে জামিন
সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের হাইকোর্টে জামিন
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি