‘তোমরা শয়তানের রাস্তায় আছো, আমরা আল্লাহর...'

সিলেট প্রতিনিধি
২৪ মার্চ ২০১৭, ১৫:৩২আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১৭:৩৮

সিলেটে জঙ্গি আস্তানায় অভিযানের প্রস্তুতি (ছবি: ফোকাস বাংলা) সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহল’ থেকে পুলিশের উদ্দেশে জঙ্গিরা বলেছে, ‘তোমরা শয়তানের রাস্তায় আছো, আমরা আল্লাহর রাস্তায় আছি।’

শুক্রবার দুপুর ২টার দিকে পাঁচতলা বাড়ির নিচ তলার একটি ফ্ল্যাট থেকে জানালা দিয়ে পুলিশের উদ্দেশে জঙ্গিরা এসব কথা বলে। তারা বলে, ‘তাড়াতাড়ি সোয়াত নিয়ে আসো, তোমরা পুলিশেরা আমাদের কিছুই করতে পারবে না। আমাদের হাতে সময় কম।’

সিলেট অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, 'ভেতরে থাকা জঙ্গিদের বারবার আত্মসমর্পণের আহ্বান জানানোর পরও তারা সাড়া দিচ্ছে না। পুলিশ সদস্যরা হ্যান্ড মাইক দিয়ে জঙ্গিদের আত্মসমর্পণ করার কথা বলছে।’ সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান

তিনি আরও জানান, 'সোয়াতের সদস্যরা বাই রোডে আসায় সময় লাগছে। আশা করছি ঘণ্টাখানেকের মধ্যেই তারা পৌঁছে যাবেন। তারা এলে তাদের সঙ্গে আলাপ করে অভিযানের সিদ্ধান্ত নেওয়া হবে।’

সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহল’ নামে পাঁচতলা বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানিয়েছে পুলিশ। সকাল ৮টার দিকে ওই বাড়ি থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ওই বাসার আসপাশের সব বাড়ি খালি করা হয়েছে। তবে নিচ তলায় ‘জঙ্গিরা’ অবস্থান করায় বাসাটি খালি করা সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছে পুলিশ।

/এমও/এফএস/

আরও পড়ুন- 

সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও 

‘আল্লাহু আকবর’ ধ্বনি দেয় জঙ্গিরা

'আতিয়া মহল’ থেকে গ্রেনেড ছোড়া হয়েছে

ঢাকা থেকে সিলেট যাচ্ছে সোয়াত

জানুয়ারিতে ‘স্বামী-স্ত্রী’ পরিচয়ে বাসা ভাড়া নেয় জঙ্গিরা

সোয়াতকে চায় সিলেটের জঙ্গিরা

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি