জানুয়ারিতে ‘স্বামী-স্ত্রী’ পরিচয়ে বাসা ভাড়া নেয় জঙ্গিরা

তুহিনু হক তুহিন, সিলেট
২৪ মার্চ ২০১৭, ১১:০০আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১১:০৩

সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান সিলেটের ওই বাড়িতে গত জানুয়ারিতে ভাড়াটিয়া হিসেবে ওঠে জঙ্গিরা। ‘স্বামী-স্ত্রী’ পরিচয় দিয়ে দুই জন আতিয়া মহল নামের পাঁচতলা ওই বাড়ির নিচতলার একটি ফ্ল্যাট ভাড়া নেয়। তাদের নাম কাওসার আলী ও মর্জিনা বেগম। বাড়ির মালিক উস্তার মিয়া বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

উস্তার মিয়া আরও জানান, 'ভাড়াটিয়া তথ্য ফরমে ওই ফ্ল্যাটের বাসিন্দাদের তথ্য রয়েছে। পুলিশ সব তথ্য সংগ্রহ করে নিয়েছে।' উৎসাহী মানুষের ভিড়

আতিয়া মহলের বাসিন্দা এমদাদ মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, 'জঙ্গি আস্তানা সন্দেহে আতিয়া মহল ঘেরাও করার পর শুক্রবার ভোর থেকেই আশপাশের বাড়িগুলো খালি করছিল পুলিশ। তবে আতিয়া মহলের নিচ তলায় জঙ্গিরা থাকায় এই বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ঝুঁকি পুলিশ নিচ্ছিলো না। পরে সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির বিভিন্ন ফ্ল্যাটের ৩০ থেকে ৪০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। পাঠান পাড়ায় জহির তাহির উচ্চ বিদ্যালয়ে তাদের রাখা হয়েছে।'

পুলিশ জানায়, অভিযান শুরু হবে এই বিষয়টি টের পাওয়ার পরপরই বাড়ির ভেতর থেকে জঙ্গিরা ‘আল্লাহু আকবর’ আওয়াজ তোলে। সকাল ৮টার দিকে বাড়ির ভেতর থেকে গ্রেনেডও ছুড়ে মারা হয়েছে। জঙ্গিরা ঘরের বাইরে থেকে তালা ঝুলিয়ে রেখেছে। সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান

এদিকে সিলেটে এই জঙ্গি আস্তানায় অভিযান চালানোর জন্য ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের সোয়াত টিমের সদস্যরা রওনা হয়েছে। সোয়াতের একটি সূত্র বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। সিলেট পুলিশেল ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলের কাছেই রয়েছেন।

/এফএস/  

আরও পড়ুন- 

সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও 

‘আল্লাহু আকবর’ ধ্বনি দেয় জঙ্গিরা

'আতিয়া মহল’ থেকে গ্রেনেড ছোড়া হয়েছে

ঢাকা থেকে সিলেট যাচ্ছে সোয়াত

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী