ইভিএম নিয়ে ভোটারদের অভিযোগ, অস্বীকার প্রিসাইডিং অফিসারের

লিয়াকত আলী বাদল, রংপুর
২১ ডিসেম্বর ২০১৭, ১২:০৯আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৩:১৯

ইভিএম (ফাইল ছবি) রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে একটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হচ্ছে। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট দিচ্ছেন ভোটাররা। তবে এই পদ্ধতিতে ভোট দিতে গিয়ে কিছু সমস্যা হচ্ছে বলে ভোটারদের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। কবে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আশরাফুল ইসলাম অভিযোগ অস্বীকার করেছেন। ভোটাররা নির্দেশনা অনুযায়ী ঠিকমতো ইভিএম মেশিন ব্যবহার করতে পারছে না বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নগরীর ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি ভোটকেন্দ্রে ১ হাজার ১২২টি বুথে ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনে মোট ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ ভোটার ভোট দেবেন। ভোটারদের মধ্যে পুরুষ এক লাখ ৯৬ হাজার ৩৫৬ জন এবং নারী এক লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।

২৫ নম্বর ওয়ার্ডের রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ২ হাজার ৯৬০ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৪৭০, নারী ১ হাজার ৪৯০ জন।

ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন। তবে আগে থেকে প্রশিক্ষণ না পাওয়ার কারণে ভোট দিতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন। পূর্ব শালবন এলাকার বাসিন্দা নাদিরা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোট দিতে এসে আমাকে আধা ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। হঠাৎ করে ইভিএম মেশিন কাজ না করায় ভোট দিতে দেরি হয়েছে।’

একই অভিযোগ করেছেন স্থানীয় ভোটার সালাম মিয়া। তবে প্রিসাইডিং অফিসার আশরাফুল ইসলাম এসব অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছেন, ‘ইভিএম মেশিনে কোনও সমস্যা নেই। একজন ভোটারকে প্রার্থী বাছাইয়ের জন্য মেশিনের তিনটি বোতাম চাপতে হবে। যারা দুটি বোতাম টিপেছেন তাদের বেলায়ই সমস্যা হয়েছে।’

সাড়ে ১১টা পর্যন্ত ৩০ শতাংশ ভোট পড়েছে বলেও জানান প্রিসাইডিং অফিসার।

এর আগে বুধবার নির্বাচন কমিশন সবিচালয়ে এক সংবাদ সম্মেলনে রংপুরে ইভিএম ব্যবহার নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি এদিন বলেন, ‘ইভিএম একটি টেকনিক্যাল বিষয়। এতে পারদর্শী হওয়ার বিষয় রয়েছে। ইভিএম ব্যবহার করতে গিয়ে কোথাও ভুল হয় কিনা- এমন আশঙ্কা রয়েছে।’

আরও পড়ুন- 
রংপুরে ভোট শুরু


এরশাদ বাসায়, রিকশায় নগরী ঘুরেছেন রাঙ্গা
রসিক নির্বাচন: টহল দেবে হেলিকপ্টার, থাকবে বোম্ব ডিসপোজাল ইউনিট
‘এরশাদ ৩০ বছর ধরে ভোট নিলেও রংপুরের কোনও উন্নয়ন করেননি’

ভোটের পরিবেশ এখন পর্যন্ত ভালো, তবে শঙ্কা আছে: বাবলা
রসিকে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জাপার মোস্তফা

 

/এফএস/
সম্পর্কিত
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে: প্রধানমন্ত্রী
ভোট শেষ, কে হচ্ছেন রংপুরের মেয়র?
জাপা প্রার্থী মোস্তফার ক্ষোভ‘ইভিএমের সমস্যার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ সত্য মনে হচ্ছে’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি