রসিকে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জাপার মোস্তফা

রংপুর প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৭, ০৯:৪২আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১১:২৭

রসিকে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জাপার মোস্তফা রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে বিজয়ী হওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ৯টা ২১ মিনিটে ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। নগরীর আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দেওয়া শেষে মোস্তফা সাংবাদিকদের বলেন, ‘জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ খুবই ভালো আছে। কোনও ধরনের অস্বস্তিকর পরিস্থিতির খবর পাইনি। উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘নির্বাচিত হলে রংপুরকে মডেল নগরীতে পরিণত করবো। আমার তিনটি নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করবো। প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে- নগরীর যানজট নিরসন, ঐতিহাসিক শ্যামাসুন্দরী খাল পুনঃখনন এবং নগরীর রাস্তাঘাট সংস্কার।’
এদিকে, নগরীর শিশুমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টার দিকে ভোট দিতে যান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনিও জাতীয় পার্টির প্রার্থী জয়ী হবে বলে আশা প্রকাশ করেন। 

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে নগরীর ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি ভোটকেন্দ্রের ১১২২টি বুথে রসিক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। মোট ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ ভোটার এই নির্বাচনে ভোট দেবেন। ভোটারদের মধ্যে পুরুষ এক লাখ ৯৬ হাজার ৩৫৬ জন এবং নারী এক লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। ২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো রংপুর সিটি করপোরেশনে ভোট হয়। আজ এই সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচন। 

আরও পড়ুন:

রংপুরে ভোট শুরু

রসিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই, পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম
এরশাদ বাসায়, রিকশায় নগরী ঘুরেছেন রাঙ্গা
রসিক নির্বাচন: টহল দেবে হেলিকপ্টার, থাকবে বোম্ব ডিসপোজাল ইউনিট
‘এরশাদ ৩০ বছর ধরে ভোট নিলেও রংপুরের কোনও উন্নয়ন করেননি’

ভোটের পরিবেশ এখন পর্যন্ত ভালো, তবে শঙ্কা আছে: বাবলা

/এসএনএইচ/এফএস/
সম্পর্কিত
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে: প্রধানমন্ত্রী
ভোট শেষ, কে হচ্ছেন রংপুরের মেয়র?
জাপা প্রার্থী মোস্তফার ক্ষোভ‘ইভিএমের সমস্যার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ সত্য মনে হচ্ছে’
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম