রসিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই, পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম

রংপুর প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৭, ২০:৩৯আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ২১:১৩

পৌঁছে গেছে রসিক নির্বাচনের সব সরঞ্জাম (ছবি: ফোকাস বাংলা) রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার জানিয়েছেন, এই নির্বাচনে কোনও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র নেই। বুধবার সন্ধ্যার মধ্যেই সব ভোট কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ সব নির্বাচনি  সরঞ্জাম পৌঁছে গেছে। তিনি আশা প্রকাশ করেছেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হবে এবং ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে আসবেন। ভোট দেওয়া ও ভোটারদের নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে এই কর্মকর্তা জানিয়েছেন।

বুধবার রাতে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিটার্নিং অফিসার বলেন, ‘নির্বাচনে ৩৩টি ওয়ার্ডের ১৯৩টি ভোটকেন্দ্রের ১১২২টি বুথে ভোট গ্রহণ করা হবে। প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছেন। যে কোনও পরিস্থিতি মোকাবেলার জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছেন।’ সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তা

তিনি আরও বলেন, ‘আশা করি উৎসবমুখর পরিবেশে রংপুর সিটি করপোরেশনের ভোট অনুষ্ঠিত হবে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, এ  নিয়ে আশঙ্কার কোনোই কারণ নেই।’

১৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৬টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে কোনও ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই বলেও দাবি করেন তিনি। পৌঁছে গেছে রসিক নির্বাচনের সব সরঞ্জাম (ছবি: ফোকাস বাংলা)

রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইনশঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা সার্বক্ষণিক নজরদারি করছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই নির্বাচন কর্মকর্তা বলেন, ‘নির্বাচনের প্রচারণা চলার সময় ন কোনও প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কাউকেই ছাড় দেওয়া হয়নি।’ উদাহরণ হিসেবে সরকারি দলের প্রার্থীকেও আচরণবিধি লঙ্ঘনের জন্য জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি। পৌঁছে গেছে রসিক নির্বাচনের সব সরঞ্জাম (ছবি: ফোকাস বাংলা)

রিটার্নিং অফিসার জানান, নির্বাচনে পুলিশ, র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রতি তিনটি ওয়ার্ডে একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। নগরীতে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। বহিরাগতদের নগরী ছেড়ে চলে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বৃহস্পতিবার রংপুর নগরীর সব সরকারি-বেসরকারি অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, আধা সরকারি সংস্থা, সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মাহাতাব উদ্দিনসহ ঊর্ধ্বতন  কর্মকর্তারা।

 

/এফএস/
সম্পর্কিত
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে: প্রধানমন্ত্রী
ভোট শেষ, কে হচ্ছেন রংপুরের মেয়র?
জাপা প্রার্থী মোস্তফার ক্ষোভ‘ইভিএমের সমস্যার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ সত্য মনে হচ্ছে’
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী