শৈলকুপায় গোলাগুলিতে অজ্ঞাত ‘মাদক ব্যবসায়ী’ নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
২৭ মে ২০১৮, ০৪:০৪আপডেট : ২৭ মে ২০১৮, ০৪:৪৫

বন্দুকযুদ্ধ ঝিনাইদহের শৈলকুপায় মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার (২৬ মে) দিবাগত রাত দেড়টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ জামতলা রাস্তার পাশে অজ্ঞাত মাদক ব্যবসায়ীর লাশটি পড়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন।

তিনি জানান, ‘মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির খবর পেয়ে টহল পুলিশ সেখানে পৌঁছে দেখে, রাস্তার পাশে অজ্ঞাত এক  মাদক ব্যবসায়ীর লাশ পড়ে আছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড পিস্তলের গুলি, তিন রাউন্ড বন্দুকের গুলি, ১০ বোতল ফেন্সিডিল, ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।’

নিহত মাদক ব্যবসায়ীর নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি বলেও তিনি জানান।

প্রসঙ্গত, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরুর পর ঝিনাইদহে এ নিয়ে মোট তিনজন নিহত হয়েছে।

আরও পড়ুন:

টেকনাফে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ ওয়ার্ড কাউন্সিলর একরাম নিহত


মাদকের গডফাদাররা স্পটে থাকে না: মনিরুল



কড়াইল ও টিটিপাড়া বস্তিতে অভিযানে আটক ৫২

ওসির বিরুদ্ধেই যখন মাদক ব্যবসার অভিযোগ

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি