মিউনিখ হামলা

বন্দুকধারী শপিং সেন্টারের ভেতরেই ছিল: প্রত্যক্ষদর্শী লিন স্টেইন

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০১৬, ০০:৩৬আপডেট : ২৩ জুলাই ২০১৬, ০১:৪৯

বন্দুকধারী শপিং সেন্টারের ভেতরেই ছিল: প্রত্যক্ষদর্শী লিন স্টেইন জার্মানির শপিং সেন্টারে হামলাকারী বা বন্দুকধারী ভেতরেই অবস্থান করছিল বলে জানিয়েছেন ঘটনার প্রদক্ষদর্শী ও ওই শপিং মলের জ্যাক ওলফস্কিন নামের একটি দোকানের কর্মকর্তা লিন স্টেইন। শুক্রবার সন্ধ্যায় মিউনিখের অলিম্পিয়া শপিং সেন্টারে হামলার পর লিন স্টেইন সিএনএন’র প্রতিবেদককের কাছে এভাবেই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন।   

তিনি বলেন, আমি হামলার ঠিক আগ মুহূর্তে প্রয়োজনীয় জিনিস কিনতে অন্য দোকানে যাচ্ছিলাম। এ সময় আমার দোকানের কর্মচারী দোকানেই অবস্থান করছিল। হঠাৎ গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম মানুষ ছোটাছুটি করছে। আমিও তাদের সঙ্গে ছুটতে ছুটতে দ্রুত শপিং সেন্টারের বাইরে বের চলে আসলাম। বাইরে এসেও আমি কয়েকটি গুলির শব্দ শুনতে পাই।

লিন স্টেইন বলেন, এক পর্যায়ে আমি বুঝতে পারি গুলি করতে করতে বন্দুকধারী শপিং সেন্টারের পাশেই পার্কিং হাউজের দিকে যাচ্ছে। কারণ সেখানেও আমি কয়েকটি গুলির শব্দ শুনতে পাই।

এর পর লিন স্টেইন আবারও শপিং সেন্টারে ফিরে আসেন বলে জানান।

ঘটনাস্থলের বাইরের একটি ছবি তিনি বলেন, ‘শপিং সেন্টারে ফিরে আমি ভেতরে কয়েকজনকে মেঝেতে শুয়ে থাকতে দেখেছি। তারা সম্ভবত মৃত। তবে তারা জীবিত না মৃত তা আমি নিশ্চিত নই।’

এ সময় তিনি একজন নারীকে শপিং সেন্টারের ভেতরে মেঝেতে বসে কাঁদতে দেখেছেন বলেও জানান।

হামলার সঙ্গে সঙ্গে পুলিশ সবাইকে শপিংমল খালি করার নির্দেশ দিয়েছিল বলেও জানান লিন স্টেইন।

জানা যায়, ঘটনার সঙ্গে সঙ্গে জার্মান পুলিশ শপিং সেন্টার থেকে মানুষদের সরিয়ে দিচ্ছে। পুলিশ বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে। শনিবার সন্ধ্যা ৬টার সময় মিউনিখের মোসাক জেলার অলিম্পিয়া-আইনকাউফুজেন্ট্রাম শপিং মলে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে হতাহত ও বিস্তারিত তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে স্থানীয় সংবাদ মাধ্যমে একাধিক মানুষ নিহত হওয়ার কথা বলা হয়েছে।
এ সম্পর্কিত আরও খবর-

/এসএনএইচ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী