‘ক্ষতিগ্রস্ত বস্তিবাসী থাকবেন রূপনগরের পাঁচটি স্কুলে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৯, ০১:০১আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ০১:৩৬





ঘটনাস্থলে রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র আতিকুল ইসলাম রাজধানীর মিরপুরের রূপনগরে আগুনে পুড়ে ঘরবাড়ি হারানো বস্তিবাসীর থাকার জন্য স্থানীয় পাঁচটি স্কুল নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর সিটি করপোরেশনের মেয়র (ডিএনসিসি) আতিকুল ইসলাম। ক্ষতিগ্রস্তদের জন্য খাবারের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। শুক্রবার (১৬ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে তিন এসব কথা জানান।


আতিকুল ইসলাম বলেন, ‘এসব বস্তিতে ২০-২৫ হাজার ঘর ছিল। ৫০-৫৫ হাজার লোক বাস করতো। সব ঘরই পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের জন্য যে পাঁচটি স্কুল নির্ধারণ করা হয়েছে, রাতে তারা সেখানেই থাকবে। তাদের এখন সবচেয়ে বেশি দরকার খাবার। ইতোমধ্যে রান্নাবান্না শুরু হয়েছে। যতদিন পর্যন্ত তাদের পুনর্বাসন করা না যাচ্ছে, ততদিন তারা এসব স্কুলে থাকবে এবং খাবে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় এবং স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে সমন্বয় করে আমরা এগুলো করবো।’

বস্তিবাসীর পুনর্বাসনের বিষয়ে জানতে চাইলে ডিএনসিসি মেয়র বলেন, ‘আপনারা জানেন, ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে বাওনিয়াবাদে বস্তিবাসীর জন্য ১০ হাজার ফ্ল্যাট তৈরির কাজ এগিয়ে চলছে। এদের সেখানেই পুনর্বাসন করা হবে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী ও তার দফতরে যোগাযোগ করা হয়েছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে।’

 আরও পড়ুন...

রূপনগরে বস্তির আগুন নিয়ন্ত্রণে

মিরপুরের পুড়ে যাওয়া বস্তি দেখলেন মেয়র আতিকুল

মিরপুরে বস্তিতে আগুন (ভিডিও)

রূপনগর বস্তির আগুন ছড়িয়েছে পাশের বহুতল ভবনেও

বাতাসের কারণে ছড়িয়ে পড়ছে আগুন, হতাহতের আশঙ্কা

 

 

/এসজেএ/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী