মিরপুরের পুড়ে যাওয়া বস্তি দেখলেন মেয়র আতিকুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৯, ২৩:১১আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ২৩:১৯

মিরপুরের রূপনগরের ঝিলপাড় বস্তিটি পুড়ে যাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

মিরপুরের রূপনগরে চলন্তিকা মোড়ের পাশের ঝিলপাড়ের বিশাল বস্তিতে আগুন লাগার পর  ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকার উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। শুক্রবার (১৬ আগস্ট) রাত দশটার দিকে পুড়ে যাওয়া বস্তিটি পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন তিনি। তাদের আবারও এখানে বসবাসের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন আতিকুল।

আগুন লেগে পুড়ে যায় মিরপুরের রূপনগরের ঝিলপাড় বস্তিটি। (ছবি: সাজ্জাদ হোসেন)

ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, বস্তিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের খাবারের ব্যবস্থা ও থাকার ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকরা সবাই কাজ করছে। আমরা আগে আগুন নেভানোর কাজ করছি। আগুন নেভানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। বস্তিতে যারা থাকে তারা আমাদেরই জনগণ। তারাও মানুষ। তাদের এখানে বসবাসের জন্য ব্যবস্থা করে দেওয়া হবে। সিটি মেয়র হিসেবে তাদের দেখার দায়িত্ব আমার।

তিনি বলেন, আগুন কিভাবে লেগেছে তা এখনও বলা যাচ্ছে না। আগুন নেভানোর পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে দেখবে। আগুন নেভানোর পর তদন্ত কমিটি করা হবে। তারাও বিষয়টি খতিয়ে দেখবে।

/এসজেএ/এনএল/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে