পদ্মা সেতু শুধু অর্জন নয়, আমাদের গৌরব: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ জুন ২০২২, ১৫:০৫আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৩:৫৯

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হবে। এই সেতু শুধু অর্জন নয়, এটা আমাদের গৌরব। এটা সমস্ত অপশক্তির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়লাভ।’

মঙ্গলবার (২১ জুন) বেলা ১১টার দিকে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে টি-শার্ট বিতরণকালে তিনি এ কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘শেখ হাসিনা প্রমাণ করেছেন, বাংলাদেশ কারও পায়ের ওপর ভর দিয়ে দাঁড়ায়নি, নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়েছে। এজন্য প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাই। তার নেতৃত্বে আগামীতে দেশ যেন আরও এগিয়ে যায় সেই দোয়াও চাই।’

দেশের বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানটাকে আরও অনেক বেশি জাকজমকপূর্ণ ও আনন্দঘন করতে পারতাম। কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা পাওয়ার পর মানুষ আনন্দ করেছে। তখন কিন্তু ৩০ লাখ মানুষ শহীদ হয়েছিল। একইভাবে যেই মুহূর্তে আমরা এখানে টি-শার্ট বিতরণ করছি, তখন আমাদের মনে চাপা কষ্ট রয়েছে। সিলেট, সুনামগঞ্জ ও নেত্রোকোনাসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সবাইকে সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মৎ রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ এম সালাউদ্দিন মঞ্জু প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী