‘পদ্মা সেতু বিশ্বকে দেখিয়ে দিলো আমরা বীরের জাতি’

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ জুন ২০২২, ১০:২৪আপডেট : ২৫ জুন ২০২২, ১০:২৪

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে বাঙালি জাতি নিজেদের বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করেছে। দেশ স্বাধীনের পরই আমাদেরকে উন্নয়ন ও অগ্রযাত্রার পথ দেখিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংসভাবে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া হয়েছিল। দেশ চলে গিয়েছিল অন্ধকারে। সেই অন্ধকার থেকে বাংলাদেশকে আলোর পথ দেখালেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাত ধরেই এদেশের সব উন্নয়ন ও অর্জন সাধিত হয়েছে।

তিনি বলেন, আজ পদ্মা সেতু সারা বিশ্বকে দেখিয়ে দিলো আমরা বীরের জাতি। ধন্যবাদ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে। একইসঙ্গে তার কাছে কৃতজ্ঞ আমরা।

শনিবার (২৫ জুন) সকাল ৯টার দিকে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাওয়া প্রান্তের সুধী সমাবেশস্থলে এসব কথা বলেন তিনি।

এদিকে, সকাল ১০টায় হেলিকপ্টারযোগে মাওয়া প্রান্তের সুধী সমাবেশস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনের কার্যসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

/এএম/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি