নবায়নযোগ্য জ্বালানিতে বাজেট প্রণোদনা বাস্তবায়নের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৬, ১৭:০৬আপডেট : ১৮ জুন ২০২৬, ১৭:০৬

জাতীয় বাজেট ২০২৬-২৭ অর্থবছরে নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য ঘোষিত কর ও শুল্ক প্রণোদনা কার্যকর বাস্তবায়ন এবং এ খাতের উন্নয়নে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ও পরিবেশকর্মীরা। তাদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার হবে এবং আমদানিনির্ভরতা কমবে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর সিরডাপে ‘জাতীয় বাজেট ২০২৬-২০২৭-এ নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রণোদনা: টেকসই জ্বালানি-ভবিষ্যতের সম্ভাবনাময় ভিত্তি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান। পরিবেশবিষয়ক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ এখন শুধু পরিবেশগত প্রয়োজন নয়, জ্বালানি নিরাপত্তা, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং রপ্তানি সক্ষমতা ধরে রাখার জন্যও অপরিহার্য। বাজেটে ঘোষিত সহায়তাগুলো সঠিকভাবে বাস্তবায়িত হলে ২০৩০ সালের মধ্যে ৭ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) লিড এনার্জি অ্যানালিস্ট শফিকুল আলম। তিনি বলেন, বর্তমানে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অবদান মাত্র ২ দশমিক ৩ শতাংশ, যেখানে বৈশ্বিক গড় প্রায় ৩৪ শতাংশ। একইসঙ্গে দেশের জ্বালানি খাতে আমদানিনির্ভরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তিনি আরও বলেন, সৌর প্যানেল, ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি আমদানিতে কর ও শুল্ক ছাড়ের প্রস্তাব বাস্তবায়িত হলে রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনের ব্যয় ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমতে পারে। এর ফলে শিল্প ও বাণিজ্যিক খাতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়বে।

সভাপতির বক্তব্যে ‘ধরা’র সহ-আহ্বায়ক এম এস সিদ্দিকী বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের বিনিয়োগও বাড়াতে হবে। প্রযুক্তিগত ও বিনিয়োগসংক্রান্ত বাধা দূর করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় ধরা’র সদস্যসচিব শরীফ জামিলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জ্বালানি বিশেষজ্ঞ, গবেষক, উন্নয়নকর্মী ও পরিবেশকর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগবান্ধব পরিবেশ, দীর্ঘমেয়াদি নীতিগত স্থিতিশীলতা, গ্রিড আধুনিকীকরণ এবং শক্তি সঞ্চয় প্রযুক্তিতে বিনিয়োগ নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং গৃহস্থালি পর্যায়ের ব্যবহারকারীদের জন্য প্রণোদনার সুযোগ আরও সহজলভ্য করার আহ্বান জানান তারা।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই কমেছে জেট ফুয়েলের দাম
আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম, দেশের বাজারে কবে?
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার
সর্বশেষ খবর
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি