ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
০২ মার্চ ২০২৬, ১৩:৪২আপডেট : ০২ মার্চ ২০২৬, ১৩:৪২

রাজশাহীর পবা উপজেলার বিল ধরমপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে ১১ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিশুর নাম আদিব আহনাফ। সে ওই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। বিল ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ত শিশুটি।

সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানক্ষেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১ মার্চ) রাতে দাদা শামসুল হুদার সঙ্গে মসজিদে তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় শিশু আদিব। কিন্তু রাত পেরিয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান পাননি। সোমবার ভোরে কৃষকরা ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখেন।

নিহতের মামা মোকছেদ আলী বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যা। আমার ভাগনেকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করাও সম্ভব হয়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। এ ঘটনায় হত্যা মামলা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
এবার শাস্তির মুখে পড়তে যাচ্ছে আদ-দ্বীন কর্তৃপক্ষ
আমি মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
শিশির মনিরের দাবিহাসপাতাল নয়, আদ্-দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ
সর্বশেষ খবর
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি