খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে

কুমিল্লা প্রতিনিধি
০৩ জুন ২০২৬, ১৩:৩৯আপডেট : ০৩ জুন ২০২৬, ১৩:৩৯

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৫ মে পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি হাসপাতালের খাবার খেয়ে দেখতে রান্নাঘরে যান। তার সঙ্গে যান হাসপাতালের অনেক চিকিৎসক ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য। সে সময় মন্ত্রী চামচে খাবার নিয়ে গরম চামচে ফুঁ দিচ্ছিলেন, ঠিক তখন পাশে থাকা আরেক ব্যক্তিও ওই চামচে ফুঁ দিতে থাকেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেলে সেই ব্যক্তির পরিচয় নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। খবর নিয়ে জানা গেছে, তিনি ডা. জি আর এম জিহাদুল ইসলাম রিয়াজ, যিনি বর্তমানে হাসপাতালটিতে জুনিয়র কনসালট্যান্ট হিসেবে কর্মরত।

জানা গেছে, রান্না করা তরকারি গরম থাকায় মন্ত্রী যখন চামচে ফুঁ দিচ্ছিলেন, তখন তার পাশে থাকা ডা. রিয়াজও একই চামচে ফুঁ দিয়ে ঠান্ডা করার চেষ্টা করেন। ঘটনাটি ভিডিওতে ধারণ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডা. জিহাদুল ইসলাম রিয়াজ কুমিল্লার দেবীদ্বার উপজেলার খয়রাবাদ এলাকার বাসিন্দা। তার বড় ভাই একজন যুগ্মসচিব। ছাত্রজীবনে তিনি কুমিল্লা মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। পরে ৩২তম বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসা ক্যাডারে যোগ দেন। কর্মজীবনের শুরুতে কক্সবাজার সদর হাসপাতালে আবাসিক মেডিক্যাল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন এবং পরবর্তীতে বিভিন্ন দায়িত্ব পালনের পর আবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ফিরে আসেন।

পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের রাজনীতিতেও সক্রিয় ছিলেন এবং কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে ওই কমিটি স্থগিত রয়েছে।

এই ঘটনার বিষয়ে ডা. রিয়াজ বলেন, ‘বিষয়টি নিয়ে এত সমালোচনা হবে আমি ভাবিওনি। তবে মানুষ যেভাবে এটিকে প্রেজেন্ট করছে, আমি সেই উদ্দ্যেশ্যে চামচে ফুঁ দিইনি। মূলত মন্ত্রী মহোদয় যে খাবারটি চামচে নিয়েছেন সেটি খুবই গরম ছিল। তাই আমিও ফুঁ দিয়ে ঠান্ডা করতে চেষ্টা করছিলাম। তবে সেটা আমি আগে থেকে ভেবে করিনি।’

/এমএএ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ জুন, ২০২৬)
আখাউড়ায় ‘গাছকাণ্ডের’ অবসান, কেটে ফেলা হলো সেই গাছ
আখাউড়ায় ‘গাছকাণ্ডের’ অবসান, কেটে ফেলা হলো সেই গাছ
নওগাঁয় পুশ-ইনের চেষ্টা, শূন্যরেখায় অপেক্ষা করছেন ১৭ জন
নওগাঁয় পুশ-ইনের চেষ্টা, শূন্যরেখায় অপেক্ষা করছেন ১৭ জন
‘সান মারিনোয় কী এক অবিশ্বাস্য রাত কাটলো!’
‘সান মারিনোয় কী এক অবিশ্বাস্য রাত কাটলো!’
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি