পুশ ইন: সীমান্ত নজরদা‌রিতে বিজিবির সঙ্গে আনসার ও গ্রামপুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধি
১১ জুন ২০২৬, ০৬:৩২আপডেট : ১১ জুন ২০২৬, ০৬:৩২

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অবৈধ পুশ ইন ঠেকাতে সর্বোচ্চ সতর্কাবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলা‌দেশ-বি‌জি‌বি। সীমান্ত সুরক্ষায় বিজিবির পাশাপাশি এবার মাঠে নেমেছেন আনসার-ভিডিপি ও গ্রামপুলিশ সদস্যরা। 

বুধবার (১০ জুন) রাত থেকে উপজেলার বর্ডার আউট পোস্টগুলোতে (‌বিও‌পি) বি‌জি‌বির সঙ্গে আনসার-ভিডিপি ও গ্রামপুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে। 

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রাফিউর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘সীমান্ত পরিস্থিতি বিবেচনায় বি‌জি‌বির চা‌হিদার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা সহায়তা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রৌমারী সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিজিবির নিয়মিত টহল দ‌লকে সহায়তা দি‌তে ৮০ জন আনসার-ভিডিপি সদস্য এবং ৬০ জন গ্রামপুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, শনিবার থেকে বুধবার পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় নাগরিকদের পুশ ইনের চেষ্টা চালিয়ে আসছে বিএসএফ। বিশেষ করে, রাতের অন্ধকারে সীমান্তের আলোক ব‌্যবস্থা বন্ধ করে দিয়ে তাদের বাংলাদেশ ভূখণ্ডে পাঠানোর পাঁয়তারা করা হচ্ছে। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর কড়া পাহারার কারণে বিএসএফের কয়েক দফা পুশ ইন চেষ্টা ‘ব্যর্থ’ হয়েছে। সীমান্ত নজরদা‌রিতে বি‌জি‌বিকে সহায়তা করতে আনসার ও গ্রামপু‌লিশ সদস‌্যদের সংযু‌ক্তি দেওয়া হয়েছে। 

উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোছা. মনোয়ারা বেগম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্ত সুরক্ষায় বিজিবিকে সহায়তা করতে আনসার সদস্যদের যুক্ত করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে ‘পুশইন’: বৈঠকের টেবিলে সমঝোতা, মাঠে উত্তেজনা
সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা, লাশ নিয়ে গেছে বিএসএফ
ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে বিএনপি সরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্পষ্ট কোনও ফেভারিট নেই, ব্রাজিল জেতার জন্য লড়বে: আনচেলত্তি
বিশ্বকাপে স্পষ্ট কোনও ফেভারিট নেই, ব্রাজিল জেতার জন্য লড়বে: আনচেলত্তি
তেহরানের ‘বিজয়’ দাবির মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চুক্তির আভাস
তেহরানের ‘বিজয়’ দাবির মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চুক্তির আভাস
টিভিতে আজকের খেলা (১৩ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ জুন, ২০২৬)
‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষকই নন, তিনি বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক’ 
‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষকই নন, তিনি বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক’ 
সর্বাধিক পঠিত
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
কেন দলে দলে নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা
কেন দলে দলে নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: ট্রাম্প
আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: ট্রাম্প