ইয়াবা উদ্ধারে গিয়ে বাসায় মিললো ৫৮ লাখ টাকা

গাজীপুর প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ০২:২৭আপডেট : ১৬ জুন ২০২৬, ০২:২৭

গাজীপুরের টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। সোমবার (১৫জুন) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর আউচপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- নরসিংদীর মাধবদী উপজেলার চর দিঘলদী গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে আনোয়ার হোসেন (৩৬) এবং একই জেলার রায়পুরা উপজেলায় মৃত আমির হোসেনের ছেলে শাওন (২৬)। তারা বর্তমানে টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া এলাকার বাবর গাজীর বাসা ভাড়া নিয়ে থাকতেন।

ইয়াবা উদ্ধারে গিয়ে বাসায় মিললো ৫৮ লাখ টাকা

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা উদ্ধারের জন্য আউচপাড়া এলাকার ওই বাড়ির নিচতলায় অভিযান চালায় পুলিশ। ওই বাড়ির একটি কক্ষে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পাশাপাশি তল্লাশি করে নগদ ৫৮ লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আনোয়ার ও শাওনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। উদ্ধারকৃত ইয়াবা দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করার জন্য ওই বাড়িতে রেখেছিল তারা। টাকাগুলো ইয়াবা বিক্রির বলে আমাদের ধারণা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে।

/এএম/
সম্পর্কিত
বিপুল ইয়াবাসহ একজন গ্রেফতার 
রাজধানীতে ১৬ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আপনার হাতে থাকা টাকার মূল্য কতটা কমে গেছে জানেন?
সর্বশেষ খবর
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
গেন্ডারিয়ায় ওয়ার্কশপ কর্মচারীকে ছুরিকাঘাত
গেন্ডারিয়ায় ওয়ার্কশপ কর্মচারীকে ছুরিকাঘাত
বাবা মুক্তিযুদ্ধে শহীদ, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল জামায়াত এমপির বাবা এখনও জীবিত
বাবা মুক্তিযুদ্ধে শহীদ, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল জামায়াত এমপির বাবা এখনও জীবিত
সর্বাধিক পঠিত
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা