ঘুরতে এলেন ১২ বন্ধু, রাতে পাহাড়ের ক্যাম্পে একজনের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি
২২ জুন ২০২৪, ১৯:১৩আপডেট : ২২ জুন ২০২৪, ১৯:১৩

বান্দরবানের আলীকদম উপজেলায় ঘুরতে এসে এক মেডিক্যাল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম ইফতে খাইরুল আহম্মেদ আবিদ (২১)। শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার মারাইতং পাহাড়ে ক্যাম্প স্থাপন করে থাকার সময় হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন বন্ধুরা।

আবিদ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গান্দিনা এলাকার মো. হেলাল উদ্দীনের ছেলে এবং বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

সহপাঠীরা জানান, কালিহাতী উপজেলার গান্ধিনা এলাকার ১২ জনের একটি গ্রুপ মারাইতং পাহাড়ে ভ্রমণে আসেন। শুক্রবার রাতে পাহাড়ে ক্যাম্প স্থাপন করে থাকার সময়ে হঠাৎ আবিদের খিচুনি ওঠে। সহপাঠীরা রাত দেড়টার দিকে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আবিদের বন্ধু নাফিজ হাসান আবিদ বলেন, ‌‘ঈদের ছুটি উপলক্ষে কালিহাতী থেকে ১২ জন বন্ধু মারাইতং পাহাড়ে ভ্রমণে এসে রাতে তাঁবু টানিয়ে শুয়ে পড়ি। সবকিছু ভালোই ছিল। হঠাৎ খিচুনি উঠে অসুস্থ হয়ে পড়ে আবিদ। রাত দেড়টার দিকে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জুনায়েদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তার আগেই মৃত্যু হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে, তা লাশের ময়নাতদন্তের পর জানা যাবে।’

এ ব্যাপারে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লাশটি থানায় আছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি
চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন
মায়ের লাশ আটকে কেন ছেলেকে কান ধরে ওঠবস করালেন চিকিৎসকরা?
সর্বশেষ খবর
মেসির গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
মেসির গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
শুরু হলো আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
পাঁচ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আজ দেশের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি