বান্দরবানে হাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু

বান্দরবান প্রতিনি‌ধি
২৫ জানুয়ারি ২০২৫, ১৩:৩১আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ১৩:৩১

বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে মো. কালু (৫০) নামের এক শ্রমিক মারা গেছেন। শনিবার (২৫ জানুয়ারি) ভোরে লামার সরই ইউনিয়নের ইছহাক মেম্বারপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত কালু কক্সবাজারের মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের আক্কেল আলীর ছেলে। তিনি লামার সরইয়ের ইছহাক মেম্বারপাড়ায় একটি পানের বরজে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, পাহাড়ে খাদ্য সংকট দেখা দেওয়াতে প্রতি‌নিয়ত বন্য হাতির দল খাবারের খোঁজে লোকাল‌য়ে চ‌লে আস‌ছে। শনিবার ভোর ৪টার দিকেও গহিন পাহাড় থেকে একদল বন্য হাতি খাবা‌রের‌ খোঁজে ইছহাক মেম্বারপাড়ায় চ‌লে আসে। পরে হাতিগুলো খাবারের খোঁজে একটি খামারঘরে ঢুকে গে‌লে সেখানে ঘুমি‌য়ে থাকা কালু হা‌তির আক্রম‌ণে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নি‌য়ে গে‌লে সেখানে কর্তব‌্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতা এলাহী বলেন, ‘হাতির আক্রমণে মো. কালু নামের এক শ্রমিক নিহত হওয়ার খবর শু‌নে‌ছি। ঘটনাটি তদন্ত করে ক্ষতিগ্রস্ত প‌রিবার‌কে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া হবে।’ পাহাড়ে খাদ্য সংকটের কারণে হাতির দল লোকালয়ে হানা দিচ্ছে বলেও জানান তিনি।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘হা‌তির আক্রম‌ণে মৃতের লাশ উদ্ধার করে লামা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে আনা হয়েছে। কোনও অভিযোগ না থাকায় প্রাথ‌মিক সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়ে‌ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি
চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন
মায়ের লাশ আটকে কেন ছেলেকে কান ধরে ওঠবস করালেন চিকিৎসকরা?
সর্বশেষ খবর
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি