নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা, অভিযুক্তদের বাড়িঘরে হামলা-আগুন

নোয়াখালী প্রতিনিধি
৩১ মে ২০২৬, ১৭:৫৪আপডেট : ৩১ মে ২০২৬, ১৭:৫৪

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জুবায়ের হোসেন রাকিব (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার জেরে সন্দেহভাজনদের পাঁচটি ঘরে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

হত্যাকাণ্ডের প্রতিবাদে রবিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে সন্দেহভাজন হামলাকারীদের পাঁচটি ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। নিহত রাকিব ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খানপুর গ্রামের সৌদিপ্রবাসী মো. হানিফের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবের স্বজন ও উত্তেজিত লোকজন এই হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দুপুর ১২টার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান নেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ‌‘হত্যাকাণ্ডের জেরে পাঁচটি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন নিহতের স্বজন এবং এলাকাবাসী। এর মধ্যে দুটি ঘর পুরোপুরি পুড়ে গেছে এবং আরও তিনটি ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাকিব হত্যাকাণ্ড এবং পরবর্তী হামলা-অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে রাকিব, তার ভাই রিমন বাড়িতে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাদের ওপর লাঠিসোঁটা ও রড নিয়ে হামলা চালায়। রড দিয়ে বেধড়ক পিটিয়ে রাকিবের মাথা ও শরীরের বিভিন্ন স্থান থেঁতলে দেওয়া হয়। তাকে রক্ষা করতে এগিয়ে যাওয়ায় তার ভাই রিমনের ওপরও হামলা করে দুর্বৃত্তরা। পরে রিমনের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। রাকিবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এএম/ 
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ জুন, ২০২৬)
আখাউড়ায় ‘গাছকাণ্ডের’ অবসান, কেটে ফেলা হলো সেই গাছ
আখাউড়ায় ‘গাছকাণ্ডের’ অবসান, কেটে ফেলা হলো সেই গাছ
নওগাঁয় পুশ-ইনের চেষ্টা, শূন্যরেখায় অপেক্ষা করছেন ১৭ জন
নওগাঁয় পুশ-ইনের চেষ্টা, শূন্যরেখায় অপেক্ষা করছেন ১৭ জন
‘সান মারিনোয় কী এক অবিশ্বাস্য রাত কাটলো!’
‘সান মারিনোয় কী এক অবিশ্বাস্য রাত কাটলো!’
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি