দুই মোটরসাইকেলের ঘষা লাগায় সংঘর্ষ, ছুরিকাঘাতে একজন নিহত

কুমিল্লা প্রতিনিধি
১১ জুন ২০২৬, ০৯:০৩আপডেট : ১১ জুন ২০২৬, ০৯:০৩

‎কুমিল্লার চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনায় দুই গ্রামের দুই কিশোর গ্রুপের সংঘর্ষে পাশে দাঁড়িয়ে থাকা হৃদয় (২৪) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের শাকতলা গ্রামের প্রয়াত হেদায়েত উল্লার ছেলে। বুধবার (১০ জুন) রাত আটটায় উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা পূর্ব বাজারে এই ঘটনা ঘটে। 
‎তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার এসআই মামুন। 

তিনি জানান, ধোড়করা বাজারের একটি দোকানে মোটরসাইকেলের জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে একই ইউনিয়নের ঘোষতল ও শাকতলা গ্রামের কিশোরদের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়। তার শরীরে ছুরির আঘাত রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। আইনি কার্যক্রম শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ধোড়করা পূর্ব বাজারে খুচরা দোকান থেকে তেল নিতে গিয়ে শাকতলা গ্রামের রতন মিয়ার ছেলে আসিফ হোসেন ও একই গ্রামের নয়নের ছেলে বাদশা মিয়ার মোটরসাইকেলের সঙ্গে পার্শ্ববর্তী ঘোষতল গ্রামের প্রান্ত নামের এক কিশোরের মোটরসাইকেলের ঘষা লাগে। এ নিয়ে দুই পক্ষের বাগবিতণ্ডা হয়। এরপর প্রান্ত মোবাইলে কল করলে তিনটি মোটরসাইকেলে ঘোষতল গ্রামের রাজিব, রিফাত, পানশিসহ অজ্ঞাত ৫ থেকে ৬ জন কিশোর এসে বাজারের ওয়াসিমের গ্যারেজের সামনে শাকতলা গ্রামের কয়েকজনকে মারধর শুরু করে। এ সময় গ্যারেজের পাশে দাঁড়িয়ে থাকা শাকতলা গ্রামের হৃদয়ের পেটে চাকু ঢুকিয়ে দেয় কিশোরদের একজন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আকিব বলেন, আহত যুবককে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে আহত সেই নারীর মৃত্যু
চালকের মাথায় ইটের আঘাত, ছিনতাইকারী গ্রেফতার
কল্পনা চাকমা অপহরণ৩০ বছরেও মেলেনি উত্তর, স্বাধীন তদন্তের দাবি
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্পষ্ট কোনও ফেভারিট নেই, ব্রাজিল জেতার জন্য লড়বে: আনচেলত্তি
বিশ্বকাপে স্পষ্ট কোনও ফেভারিট নেই, ব্রাজিল জেতার জন্য লড়বে: আনচেলত্তি
তেহরানের ‘বিজয়’ দাবির মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চুক্তির আভাস
তেহরানের ‘বিজয়’ দাবির মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চুক্তির আভাস
টিভিতে আজকের খেলা (১৩ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ জুন, ২০২৬)
‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষকই নন, তিনি বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক’ 
‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষকই নন, তিনি বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক’ 
সর্বাধিক পঠিত
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
সংসদ নির্বাচনে ২৭ হাজার ভোটে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
কেন দলে দলে নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা
কেন দলে দলে নাগরিকত্ব ছাড়ছেন মার্কিনিরা
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: ট্রাম্প
আজ থেকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ: ট্রাম্প