চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের মুখোমুখি অবস্থান

চবি প্রতিনিধি
১৫ জুন ২০২৬, ০৯:৫৮আপডেট : ১৫ জুন ২০২৬, ০৯:৫৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাল্টাপাল্টি মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। একপর্যায়ে উভয় সংগঠনের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিয়েছেন। এ সময় সংঘর্ষের আশঙ্কায় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রবিবার (১৪ জুন) রাতে এসব ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রদল। ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘গুম ও অপহরণের নাটক’ সাজানোর অভিযোগ তুলে এই কর্মসূচি পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি সোহরাওয়ার্দী মোড় ঘুরে করে আবার একই স্থানে এসে শেষ হয়। কর্মসূচিতে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দীকিসহ অর্ধশতাধিক নেতা-কর্মী অংশ নেন।

এদিকে বিএনপির সংসদ সদস্য (এমপি) মনিরুল হক হিজাব নিয়ে কটূক্তি করেছেন দাবি করে এর প্রতিবাদে রাত ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্রশিবির। মিছিলের আগমুহূর্তে গোলচত্বর এলাকায় জড়ো হয়ে স্লোগান দেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। সেখানে আগে থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করছিলেন। তারাও পাল্টা স্লোগান দিতে থাকেন। উভয় সংগঠনের মুখোমুখি অবস্থান ও পাল্টাপাল্টি স্লোগান ঘিরে এ সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গোলচত্বর থেকে মিছিল শুরু করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

মিছিলটি ক্যাম্পাস ঘুরে পুনরায় একই স্থানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে বক্তব্য দেন চাকসুর ভিপি ও শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. ইব্রাহীম, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ খালেদ। সঞ্চালনা করেন চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক এবং শাখা ইসলামী ছাত্রশিবিরের ছাত্র অধিকারবিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন বলেন, ‘ছাত্রদল ও ছাত্রশিবিরের পৃথক কর্মসূচি ছিল। একপর্যায়ে তারা মুখোমুখি অবস্থান নেয়। তবে এ সময় অপ্রীতিকর কিছু ঘটেনি। উভয় সংগঠন শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য ও নিরাপত্তাকর্মীরা এ সময় সতর্ক অবস্থানে ছিলেন।’

/এফআর/
সম্পর্কিত
শিবির নেতাকে হত্যায় বিক্ষোভ, যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ
রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় শিবির নেতা জিসান রিমান্ডে
সর্বশেষ খবর
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
পুকুরে অজু করার সময় বজ্রাঘাত, ৬ জনের মৃত্যু
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
আর্জেন্টিনার কোনও দুর্বল দিক খুঁজে পাচ্ছে না অস্ট্রিয়া
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
কেপ ভার্দের আরেক রূপকথা, ছিটকে পড়ার শঙ্কায় উরুগুয়ে
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি