কামড় খেয়ে জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে যুবক

রাজবাড়ী প্রতিনিধি
২৩ জুন ২০২৬, ০৯:৫৫আপডেট : ২৩ জুন ২০২৬, ০৯:৫৫

রাজবাড়ীর পাংশা উপজেলায় খড়ের পালায় কাজ করার সময় শহমান নামে এক যুবককে কামড় দেয় গোখরা সাপ। পরে জ্যান্ত সাপটিকে ধরে প্লাস্টিকের পাত্রে বন্দি করে নিজের সঙ্গেই হাসপাতালে নিয়ে আসেন আহত যুবক।

সোমবার (২২ জুন) দুপুর ১টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খড়ের পালায় কাজ করার সময় হঠাৎ একটি বিষধর গোখরা সাপ শহমানের ডান হাতে ছোবল দেয়। এতে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে সাপটিকে একটি প্লাস্টিকের পাত্রে আটক করে হাসপাতালে যান আহত যুবক।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং প্রয়োজনীয় অ্যান্টিভেনম প্রয়োগ করেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. কুতুব আহমেদ বলেন, সাপের কামড়ে আহত যুবকটি সাপসহ হাসপাতালে এসেছিলেন। সাপটি দেখে চিকিৎসা দিতে সুবিধা হয়েছে। তাকে প্রয়োজনীয় অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। পরবর্তী ঝুঁকি এড়াতে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
শ্যামলীতে হাসপাতালে ‘গ্যাস লিকেজ’, শিশু মৃত্যুর অভিযোগ
এবার ৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল
হাম উপসর্গে একদিনে ৩ মৃত্যু
সর্বশেষ খবর
লড়াই জমিয়ে দেওয়া হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো
লড়াই জমিয়ে দেওয়া হাইতিকে হারিয়ে নকআউটে মরক্কো
স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল
স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল
টিভিতে আজকের খেলা (২৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ জুন, ২০২৬)
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ব্রাজিল 
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ব্রাজিল 
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ
কম দামে আনঅফিসিয়াল ফোন কেনা কি নিরাপদ