নওগাঁয় বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ, নিহত ২

নওগাঁ প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৩, ১৮:২৯আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৮:২৯

নওগাঁর মহাদেবপুর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে দুই জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকাল ৩টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের পিকআপচালক হারুন মণ্ডল (২৬)। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, ‘বিকালে রাজশাহীর দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি বাস। চৌমাশিয়া এলাকায় পৌঁছালে নওগাঁগামী পিকআপের সঙ্গে সংঘর্ষ হয় বাসের। এতে ঘটনাস্থলেই পিকআপচালক নিহত ও ১৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠালে সেখানে আরও একজনের মৃত্যু হয়।’

নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিবুল হাসান বলেন, ‘আহত ১৫ জনের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা এখানে চিকিৎসাধীন আছেন।’

/এএম/
সম্পর্কিত
স্বজনের মরদেহ দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন নিজেই
নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ: টেঁটাবিদ্ধ আরেক মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩
পুলিশের ওপর হামলার পর আদিতমারীর ওসিকে তাৎক্ষণিক প্রত্যাহার
সর্বশেষ খবর
ইরানের অর্থ আমাদের নয়, ফেরত দিতেই হবে: ট্রাম্প
ইরানের অর্থ আমাদের নয়, ফেরত দিতেই হবে: ট্রাম্প
নেইমার জিজ্ঞেস করলেন ‘আমাকে মিস করছেন?’ 
নেইমার জিজ্ঞেস করলেন ‘আমাকে মিস করছেন?’ 
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
গাজীপুরে কারখানায় পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা
ঈদের দিন মৃত্যু, দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়ে কী দেখলেন স্বজনরা