ইরানের অর্থ আমাদের নয়, ফেরত দিতেই হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক 
১৮ জুন ২০২৬, ১৪:১৬আপডেট : ১৮ জুন ২০২৬, ১৪:১৬

ইরানের জব্দ করা সম্পদ ফেরত দেওয়ার সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অন্য দেশের অর্থ স্থায়ীভাবে আটকে রাখা হলে তা মার্কিন ডলার ও আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা তাদের অনেক অর্থ নিয়েছি। সেই অর্থ আমাদের নয়, তাদের। আমরা সেটি জব্দ করেছি। কিন্তু একসময় হয়তো আমাদের তা ফেরত দিতেই হবে। যদি আমরা তা ফেরত না দিই, তাহলে আর কেউ ডলারে বিনিয়োগ করবে না।

জব্দ সম্পদ ধরে রাখার জটিলতা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, স্বল্পমেয়াদে এটি ভালো সিদ্ধান্ত মনে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

আরও পড়ুন: যুদ্ধের ইতি টানতে চুক্তিতে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

ট্রাম্প বলেন, আমি ভেবেছিলাম, যদি আমরা তাদের অর্থ রেখে দিই? কেন আমরা তা ফেরত দেব? কিন্তু অনেক দেশের অর্থ রয়েছে। কিছু দেশের সঙ্গে আমাদের মতবিরোধও আছে। আমার সময় ডলার খুব শক্তিশালী হয়েছে। তারা চায় না কোনও ছোটখাটো বিরোধের কারণে যুক্তরাষ্ট্র তাদের অর্থ নিয়ে নিক।

এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পথ তৈরি হয়েছে। দুই দেশের মধ্যে ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর কয়েকদিন পর ইরান প্রণালিটি বন্ধ করে দিয়েছিল। একই সঙ্গে প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও তুলে নেওয়া হবে।

সূত্র: উইয়ন নিউজ

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ড্রোন হামলার পর সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন চালু
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইরানের সঙ্গে বৈঠকে আগ্রহী যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্র ফ্রন্টের
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্র ফ্রন্টের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার