ডাম্পট্রাকের চাপায় সাবেক সেনাসদস্য নিহত

নওগাঁ প্রতিনিধি
০৩ জুন ২০২৫, ১৬:২৭আপডেট : ০৩ জুন ২০২৫, ১৬:২৭

নওগাঁর ধামইরহাটে বালুবাহী ডাম্পট্রাকের চাপায় আব্দুর রশীদ চৌধুরী (৬০) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলার ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক সড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত অবসরপ্রাপ্ত সেনাসদস্য উপজেলার বিহারীনগর এলাকার মৃত হবিবুর রহমান চৌধুরীর ছেলে।

পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার আমাইতাড়া বাজার থেকে আব্দুর রশীদ চৌধুরী সাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি বালুবাহী ডাম্পট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর পড়ে গেলে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা ট্রাকটিকে ধাওয়া করে চালককে আটক করে থানা পুলিশে হস্তান্তর করে। পরে সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
রাজধানীতে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১
টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
সর্বশেষ খবর
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
আর্জেন্টিনার জন্য ৫০০ কেজি গরুর মাংস আনা হয়েছে
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
‘ব্রাজিলের জয় দেখতে এসেছি’
দ্বিতীয়ার্ধে লড়েও পারলো না স্কটল্যান্ড, সাইবারির দ্রুততম গোলেই মরক্কোর জয় 
দ্বিতীয়ার্ধে লড়েও পারলো না স্কটল্যান্ড, সাইবারির দ্রুততম গোলেই মরক্কোর জয় 
একাদশে দুই পরিবর্তন নিয়ে খেলা শুরু ব্রাজিলের
একাদশে দুই পরিবর্তন নিয়ে খেলা শুরু ব্রাজিলের
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো কেমন চলছে? 
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার
ঢাকা-চট্টগ্রাম রেলপথে দূরত্ব কমবে ৮০ কিলোমিটার