দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

রাজশাহী প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৭

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সদরে একই স্থানের বিএনপির দুই গ্রুপের উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাত জন আহত হয়েছেন। পরে ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সদরে আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন এবং উপজেলা বিএনপির সদস্য সুলতানুল ইসলাম তারেকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

সংঘর্ষে শরীফ উদ্দীন গ্রুপের সাত জন নেতাকর্মী আহত হন। উল্লেখযোগ্য আহতদের মধ্যে রয়েছেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন বাবু, সাংগঠনিক সস্পাদক মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ রানা এবং পৌর যুবদলের আহ্বায়ক মাহববুবুর রহমান বিপ্লব।

উভয়পক্ষের নেতাকর্মীরা জানান, বুধবার (৩ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই গ্রুপই গোদাগাড়ী উপজেলা সদরে একই স্থানে কর্মসূচি ঘোষণা করেন। বিষয়টি নিয়ে মঙ্গলবার সকাল থেকে উত্তেজনা টান টান উত্তেজনা ছিল। বিকাল ৪টার দিকে দুই গ্রুপের নেতাকর্মীরা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। ফলে সংঘর্ষ বেধে যায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। ফলে হতাহতের ঘটনা ঘটে। এ সময় উপজেলা সদরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষতির আশঙ্কায় গোদাগাড়ী উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার বিকাল ৫টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত উপজেলা সদরে ১৪৪ ধারা বলবৎ থাকবে।  

গোদাগাড়ী থানার ওসি ওসি রুহুল আমিন জানান, ঘটনাস্থল ও আশেপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনও ধরনের অপতৎপরতা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: কোন কৌশলে এগোতে চায় বিএনপি? 
আর্জেন্টিনাভক্ত ছাত্রদল নেতাকে বানানো হলো ব্রাজিল সমর্থক, থানায় অভিযোগ
প্রতিমন্ত্রী দিলেন ডিও লেটার, নাম প্রস্তাব বিএনপি নেতার, সংসদে ‘মিরাকল’
সর্বশেষ খবর
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি