গৃহবধূকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২৫, ২২:৩২আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ২২:৩২

রাজশাহীর তানোরে এক গৃহবধূকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ২৬ অক্টোবরের। অভিযুক্ত ও স্থানীয় প্রভাবশালীদের ভয়ে ভুক্তভোগী মামলা করেননি।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে তানোর থানায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিন জনকে আসামি করে মামলা করেছেন।

অভিযুক্তরা হলেন- সাহাপুর গ্রামের সুমন (৪৫), শফিকুল ইসলাম (৪৭) ও পলাশ (৪২)।

মামলায় ওই গৃহবধূ বলেছেন, গত ২৬ অক্টোবর বিকাল ৩টার দিকে তানোর উপজেলার একটি গ্রামে তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে জোরপূর্বক তুলে নেয় স্থানীয় আসামিপক্ষের লোকজন। অভিযুক্ত সুমন অপর দুই আসামির সহযোগিতায় একটি মাইক্রোবাসে করে রাজশাহীতে নিয়ে যায়। এরপর সুমন তাকে ভয়ভীতি দেখিয়ে রাত সাড়ে ১১টার দিকে বাসযোগে রাজশাহী থেকে গাজীপুর জেলার শ্রীপুর লালমাটিয়া এলাকায় তার আত্মীয়ের বাসায় নিয়ে যায়। সেখানে তাকে একটি রুমে সারা দিন আটকে রেখে আসামি সুমন একাধিকবার ধর্ষণ করে। পরে ২৮ অক্টোবর তাকে রাজশাহীতে ফিরিয়ে এনে বাসস্ট্যান্ডে রেখে পালিয়ে যায় সুমন।

ভুক্তভোগী উল্লেখ করেছেন, ঘটনার পর আসামিপক্ষ বিভিন্নভাবে তাকে ও তার পরিবারকে হুমকি দিচ্ছে। শফিকুলসহ অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় রয়েছে।

তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। ভুক্তভোগী গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ওসিসি-তে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

/এফআর/
সম্পর্কিত
আলোচিত সেই শিশুধর্ষণ মামলার রায় আজ
কক্সবাজারে ডোবায় শিশুর লাশ, পুলিশ বলছে ধর্ষণের পর হত্যা
ধর্ষণ মামলায় হাসপাতাল থেকে কারাগারে শিবির নেতা জিসান
সর্বশেষ খবর
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
মেসিকে নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
হলান্ডের জোড়া গোলে নরওয়ের উড়ন্ত সূচনা
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
আজ মৌলভীবাজার আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
জামায়াতকর্মীকে হত্যার পর লাশ জ্বালিয়ে দেওয়া চেষ্টা: রহস্য উদঘাটন
সর্বাধিক পঠিত
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
সরকারি প্রতিষ্ঠানে বড় পদে আফরোজা আব্বাস, প্রজ্ঞাপন জারি
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই: ডা. জাহেদ 
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
রেলে যুক্ত হতে যাচ্ছে আরও ১০ জেলা: রেলপথমন্ত্রী
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
এআই যুগেও টিকে থাকবে মানুষের যে ৫ দক্ষতা
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি 
নতুন করে আস্থার সংকটে ইসলামী ব্যাংক, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি