কক্সবাজারে ডোবায় শিশুর লাশ, পুলিশ বলছে ধর্ষণের পর হত্যা

কক্সবাজার প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ২০:৫১আপডেট : ১৬ জুন ২০২৬, ২০:৫১

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় নিখোঁজের দুই দিন পর সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, শিশুকে ধর্ষণের পর হত্যা করে ডোবায় ফেলা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের একটি পরিত্যক্ত ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়তো। গত রবিবার সকালে মাদ্রাসায় গিয়েছিল। দুপুর ১টার দিকে তার মাদ্রাসা থেকে ফেরার কথা। তবে বিকাল হলেও ফেরেনি। এরপর খোঁজাখুঁজি শুরু হয়। এলাকায় মাইকিংও করা হয়। আজ সকালে তার লাশ ডোবায় ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

শিশুটির বাবা জানান, রবিবারই তার ছেলেকে হত্যা করা হয়েছে। এরপর মরদেহ পরিত্যক্ত ডোবার ময়লা পানিতে ফেলে দেওয়া হয়। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান।

পুলিশ জানায়, প্রাথমিক সুরতহালে শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য তার মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মাতামুহুরী পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাসুদ বলেন, ‘এ ঘটনায় পরিবারসহ এলাকাবাসীর সন্দেহ অনুযায়ী জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

/এএম/ 
সম্পর্কিত
জিরাবোঝাই ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদলের সাবেক নেতা গ্রেফতার 
রাজধানীতে নারীসহ পাঁচ জনের মরদেহ উদ্ধার
বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ
সর্বশেষ খবর
প্রখ্যাত রবীন্দ্র গবেষক ও সাহিত্যিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান
প্রখ্যাত রবীন্দ্র গবেষক ও সাহিত্যিক কেতকী কুশারী ডাইসনের জীবনাবসান
সাবালেঙ্কার হ্যাটট্রিক স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা
সাবালেঙ্কার হ্যাটট্রিক স্বপ্ন ভেঙে ইউএস ওপেন জিতে বিশ্বসেরা রিবাকিনা
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত