নওগাঁয় পুশ-ইনের চেষ্টা, শূন্যরেখায় অপেক্ষা করছেন ১৭ জন

নওগাঁ প্রতিনিধি
০৬ জুন ২০২৬, ০৫:০৪আপডেট : ০৬ জুন ২০২৬, ০৫:০৪

নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্ত এলাকা দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।

শুক্রবার (৫ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার দিয়ে ৮৮ বিএসএফ পান্নাছাড়া ক্যাম্পের সদস্যরা ১৭ জন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। খবর পাওয়ার পর হাঁপানিয়া বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের ভারতীয় শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। ১৭ জনের মধ্যে ছয়জন পুরুষ, ছয়জন নারী এবং পাঁচজন শিশু রয়েছে। বর্তমানে তারা শূন্যরেখায় অবস্থান করছে।

নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, খবর পাওয়ার পর ওই এলাকায় টহল বাড়ানো হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর (পুশ-ব্যাক) কার্যক্রম চলমান রয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এআইয়ের রূপ ধরে আসছে নতুন উপনিবেশবাদ
এআইয়ের রূপ ধরে আসছে নতুন উপনিবেশবাদ
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবক গ্রেফতার
স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবক গ্রেফতার
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে থেকে ছিটকে গেলেন মার্শ-হেড
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে থেকে ছিটকে গেলেন মার্শ-হেড
লক্ষ্মীপুরে হত্যা: আসামি দিনাজপুরে গ্রেফতার
লক্ষ্মীপুরে হত্যা: আসামি দিনাজপুরে গ্রেফতার
সর্বাধিক পঠিত
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়